তাড়াশে কোচের ধাক্কায় মাছ বোঝাই পিকআপ ভ্যান উল্টে ১ জন নিহত

Spread the love

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা:

সিরাজগঞ্জের তাড়াশে কোচের ধাক্কায় মাছ বোঝাই পিকআপ ভ্যান উল্টে  ঘটনাস্থলেই নায়েব আলী প্রামাণিক ( ৫০) নামের  এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার দেবীপুর গ্রামের মৃত: রব্বান প্রামাণিকের ছেলে।  আজ শনিবার ( ২৫ আগস্ট) সকাল সাড়ে সাতটার সময় হাটিকুমরুল -বনপাড়া মহাসড়কের মহিষলুটি নামক স্থানে এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,  তাড়াশ উপজেলা মহিষলুটি মাছের আড়ৎ থেকে একটি মাছবোঝাই পিক-আপ ভ্যান মহাসড়কে উঠার চেষ্টা করলে হানিফ এন্টারপ্রাইজের একটি কোচ ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে পিক-আপ ভ্যানটি উল্টে গিয়ে নায়েব আলী কে চাপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হোন।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি মো. জিয়াউর রহমান বলেন ,  ঘটনার পরপরই পুলিশ পাঠানো হয়েছে।  বিষয়টি  হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের  হওয়ায়  তারা নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছেন।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD