লুৎফর রহমান,তাড়াশ. সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জে তাড়াশে বর্ষার পানিতে ডুবে মিরাজ উদ্দিন নামের (৪) বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।নিহত শিশু মেরাজ উদ্দিন দিঘী সগুনা ইউনিয়নের কুন্দইল গ্রামের মোঃ আল আমিন মন্ডলের ছেলে।আজ (২০ আগষ্ট) বুধবার দুপুরে নিজ বাড়ীর পাশে চলনবিলে এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় বিএনপি নেতা মোঃ অলিল সরকার।এলাকাবাসী সূত্রে জানা গেছে, চলনবিল অধ্যুষিত কুন্দুইল গ্রাম বর্ষার পানিতে থৈথৈ করছে ।বাড়ীর চতুর্দিকে শুধু পানি আর পানি। সেই পানিতে ডুবে শিশু মেরাজ উদ্দিনের মৃত্যু হয়েছে। শিশু মেরাজ উদ্দিন বাড়ীর পাশে খেলা করছিল। খেলাধুলার এক পর্যায়ে পানিতে পড়ে যায়। সবাই তাকে খুঁজতে থাকে। খোঁজাখুঁজি এক পর্যায়ে তাকে পানিতে ভাসতে দেখতে পাওয়া যায়। পানি থেকে উদ্ধার করে গ্রাম্য চিকিৎসককে দেখালে তিনি বলেন অনেক আগেই শিশুটির মৃত্যু হয়েছে।এ ঘটনায় এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com