চলনবিল বার্তা প্রতিনিধির ভ্রাতৃবিয়োগ

Spread the love
ষ্টাফ রিপোর্টার: সাপ্তাহিক চলনবিল বার্তার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক ও কবি আব্দুল কুদ্দুস তালুকদারের ৩য় ভ্রাতা নিমগাছির বিশিষ্ট ব্যাবসায়ী আহমেদুল কবীর তালুকদার গত শনিবার বেলা সাড়ে এগারটায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি অ ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি স্ত্রী, ১ কন্যা ও দুই পূত্র সন্তান রেখে যান । তার  পারিবারিক সূত্র জানায়, মরহুম কবীর তালুকদার বেশ কিছুদিন যাবত কিডনী ও স্বাসকষ্ট জনিত সমস্যায় ভূগছিলেন। সার্বক্ষনিক তাকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখা হতো বলা চলে। মৃত্যুর দিনে সমস্যা বেশী হলে সিরাজগঞ্জের হাসপাতালে নেবার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার গ্রামের বাড়ী শ্রীরামপুর মাদ্রাসা মাঠে জানাজা শেষে পাশের কবরস্থানে দাফন করা হয়। জানাজায় তার আত্মীয় – স্বজন, গুনগ্রাহীসহ বহু লোক অংশ নেন।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD