সলঙ্গায় ২ অসাধু ঔষধ ব্যবসায়ীকে জরিমানা

Spread the love

সিরাজগঞ্জ সদর ও সলঙ্গা থানাধীন এলাকা র‌্যাব ও জেলা প্রসশকের যৌথ অভিয়ানে ঔষধ বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে  ২ জন অসাধু ঔষধ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে স্পেশাল কোম্পানী র‌্যাব-১২। গত ১৩ আগস্ট ২০২০ খ্রিঃ তারিখ   একি্রাকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ উক্ত মোবাইল কোর্টের মাধ্যমে  ১। রাকিব মেডিক্যাল হল নামের একটি প্রতিষ্ঠানের মালিক মোঃ আঃ লতিফ (৪২), পিতা-মোঃ বাদশা শেখ, সাং-শিয়ালকোনা, সিরাজগঞ্জ সদর ২। মোঃ লিটন প্রামানিক,পিতা-মৃত গেলজার হোসেন, সাং-চরিয়াশিকার, থানা-সলঙ্গা, সিরাজগঞ্জদেরকে নেশা জাতীয়, মেয়াদ উত্তীর্ণ এবং অনুমতিহীন ঔষধ বিক্রয়ের আপরাধে ঔষধ আইন ১৯৪০ এর ১৮(ক) এবং ২৭ ধারায়, ৫০ হাজার টাকা করে দুজনকে মোট ১ লক্ষ টাকা জরিমানা করেন। এ সময় বিপুল পরিমাণ ঔষধ জব্দ করা হয়।  অভিয়ানে ব্যাবের কোম্পানী কমান্ডার এএসপি মুহাম্মাদ মহিউদ্দিন মিরাজসহ একটি আভিযানিক দল উপস্থিত ছিলেন।প্রেস বিজ্ঞপ্তি।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD