জাতীয় শোক দিবসে তাড়াশে আ’লীগের দিনব্যাপী কর্মসূচি

Spread the love

চলনবিল বার্তা ডেস্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস উপলক্ষে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ১৫ আগষ্ট তাড়াশ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচি পালিত হচ্ছে।
গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে : সকাল ৮টায় দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় এবং শোক পতাকা উত্তোলন, সাড়ে ৮টায় জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, ১০টায় পার্টি অফিসে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া প্রার্থনা। এছাড়া উপজেলার সর্বত্র সকাল হতে সন্ধ্যা অবধি বঙ্গবন্ধুর কালজয়ী ভাষন প্রচারিত হবে। স্থানীয় আলীগের প্রচার সম্পাদকের পক্ষ হতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD