র‌্যাব-১২ অভিযানে ধুনটে মাদক ব্যবসায় আটক

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি

গত রবিবার (০৭ জুন ২০২০) তারিখ রাত ০১.১৫ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল বগুড়ার ধুনটে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে  ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামী মোঃ কামরুল ইসলাম  (৩২),পিতা- মৃত কাশেম আলি, সাং-পেরুয়া হটি, থানা-ধুনট, জেলা- বগুড়া ।

র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার  সিনিয়র সহকারী পরিচালক এম, এম, এইচ ইমরান এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বগুড়ার জেলার ধুনট  থানাধীন মথুরাপুর  ইউনিয়নে মথুরাপুর বাজার¯্থ জিবনশাহ বিল্ডিং এর পূর্ব পাশে পায়ে হাটা কাচারাস্তার উপর বিপুল পরিমান মাদক  ক্রয়-বিক্রয় করছে । এরই প্রেক্ষিতে উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করা হয়। উক্ত স্থানে অভিযান  চালিয়ে ৬৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয় এবং মাদক কাজে ব্যবহৃত ১ টি মোবাইল, ২ টি সিম উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বগুড়ার জেলার ধুনট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করতঃ উদ্ধারকৃত আলামতসহ তাকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

 

 

 

 

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD