Uncategorized

বিশ^ জলাভুমি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

গুরুদাসপুর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুর উপজেলায় বিশ^ জলাভুমি দিবস ২০২১ উপলক্ষে চলনবিল অঞ্চলের বিপন্ন জলাভুমি,জলজ সম্পদ এবং পরিবেশ সুরক্ষায় নাগরিকের করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে অগত মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এন্ড ডেভেলপমেন্ট ( এএলআরডি) এর সহযোগী সংস্থাসমুহের আয়োজনে আলোচনা সভার উদ্বোধন করেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো. আবু রাসেল। উদ্বোধনী বক্তব্যে তিনি …

Read More »

ঐতিহাসিক নওগাঁ দিবসে মিলন মেলা

লুৎফর রহমান : আজ ঐতিহাসিক নওগাঁ দিবস। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধে উত্তরবঙ্গের বেসরকারি সাব-সেক্টর কমান্ড পলাশডাঙ্গা যুবশিবিরের মুক্তিযোদ্ধারা পাক হানাদার বাহিনী ও তাদের দোসরদের বিরুদ্ধে সবচেয়ে বড় যুদ্ধে অবতীর্ণ হয়। নওগাঁ শাহ শরীফ জিন্দানী ডিগ্রী কলেজ মাঠে মুক্তিযোদ্ধাদের মিলন মেলা উপলক্ষে এবার করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতির কারণে শুধু ছোট পরিসরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সন্তান …

Read More »

আদিবাসীকে হুমকি- জমি আত্মসাতের চেষ্টা

স্টাফ রিপোর্টার : সংখ্যা লঘু আদিবাসিদের জমি জাল দলিল করে বেদখল দিয়েছে প্রভাবশালী তজির উদ্দিন মেম্বর। তার সাথে ঐ এলাকার প্রভাবশালী বকর হাজী যোগ দিয়ে আদিবাসিদের একঘরে করে রখেছে। মামলাসুত্রে জানা যায়,পাবনা জেলার অর্ন্তগত চাটমোহর উপজেলার উত্তর কেশবপুর গ্রামের মৃত শুকুর আলী সরদারের ছেলে সাবেক ইউপি সদস্য মোঃ তজির উদ্দিন একই গ্রামের শ্রী কর্ন মুরারী,পিতা শ্রী মংলা মুরারীর পৈত্রিক সম্পত্তি …

Read More »

তাড়াশে ধর্মীয় প্রতিষ্ঠান বেদখলের অভিযোগ

স্টাফ রিপোর্টার :  সিরাজগঞ্জের তাড়াশে তালম ইউনিয়নের জন্তিপুর গ্রামের জন্তিপুর দারুল উলুম কওমি মাদ্রাসা নামে একটি ধর্মীয় প্রতিষ্ঠান বেদখলের অভিযোগ উঠেছে চার সহদর ভাইয়ের বিরুদ্ধে। অভিযুক্ত মোজাম হোসেন, তোজাম আলী, চাঁদ আলী ও রেজাউল করিম ঐ গ্রামের মৃত ওসমান গণির ছেলে। এদিকে মাদ্রাসাটির এমন পরিস্থিতি নিয়ে গ্রামবাসী ও দখলদারের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। সরেজমিনে (২৫ সেপ্টেম্বর) শুক্রবার সকালে দেখা …

Read More »

উল্লাপাড়ায় ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত

ডাঃ আমজাদ হোসেন মিলন : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কয়ড়া ইউনিয়নে ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে কয়ড়া বাঘলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে ছাত্রলীগের সম্মেলনকে সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন করে সম্মেলন স্থলকে নান্দনিকভাবে সাজানো হয়েছিল।এ বার্ষিক সম্মেলন উদ্ধোধন করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সরোয়ার হোসেন।   উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক …

Read More »

নিমগাছিতে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা উদ্বোধন

রায়গঞ্জ প্রতিনিধি: গত সোমবার রায়গঞ্জ উপজেলার বিখ্যাত বাণিজ্য কেন্দ্র এবং ঐতিহাসিক জয়সাগরের জন্য সুপরিচিত নিমগাছিতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন হলো সকাল দশটায়। বাজারের ভূঁয়াগাতী রোডে নিমগাছি অনার্স কলেজের অধ্যক্ষের বাসভবনের নীচতলায় এর অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সলংগা ইসলামী ব্যাংকের শাখা প্রধান ও এভিপি জনাব মাহফুজুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের বগুড়া জোন প্রধান …

Read More »

চলনবিলে বন্যার পানি কমছে ধীরে দূষিত পানিতে ছড়াচ্ছে রোগব্যাধি

স্টাফ রিপোর্টার :  চলনবিলের সর্বত্র বন্যার পানি খুবই ধীরে কমতে শুরু করেছে।  এ কমার হার দিনে এক ইঞ্চির মত। এর ফলে মানুষের নানা রকম ভোগান্তি সহজে কমছে না। বিশেষ করে এত ধীরে পানি কমতে থাকলে আগামী রবিশস্য ও ইরি রোপন বিলম্বিত হতে পারে। অপরদিকে এবার চলনবিলে বন্যার পানিতে খুব বেশী মাছের দেখা মিলছে না। আবার মাছ মারাসহ বিভিন্ন কাজে যারা …

Read More »

তাড়াশে রাস্তা সংস্কার ও  রাস্তার নামকরণ প্রসঙ্গে

সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার তাড়াশ পৌর সদরে অনেক জরাজীর্ণ রাস্তা পরিলক্ষিত হয় । অথচ একটা এলাকার উন্নয়ন নির্ভর করে সে এলাকার যোগাযোগ ব্যবস্থার উপর। এই জরাজীর্ণ রাস্তাগুলো জনগনের চলাচলের জন্য সম্পূর্ণ অনুপোযোগী, একমাত্র ভূক্তভোগীরাই জানেন তাদের কত দুঃখ-কষ্ট। এ দুঃখ-কষ্ট লাঘব করার জন্য কলম হাতে ধরে কিছু লেখার চেষ্টা করছি মাত্র। আশায় বুক বাঁধি যদি কখনও এ রাস্তাটি সংস্কার কিংবা …

Read More »

চলনবিলে মাস্কবিহীন ঈদের হাটবাজার

গুরুদাসপুর প্রতিনিধি : চলনবিলের গুরুদাসপুরে করোনা আতঙ্কের মধ্যেও জমে উঠেছে ঈদের হাটবাজার। কিন্তু ওই হাটবাজারে কেউ মানছে না স্বাস্থ্যবিধি। এলাকার সচেতন মানুষ বিষয়টি নিয়ে উৎকন্ঠার মধ্যে রয়েছে। এভাবে চলতে থাকলে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে বলে জানিয়েছে উপজেলা রোগনিয়ন্ত্রণ বিভাগ। শনিবার পৌর সদরের চাঁচকৈড় হাটে লক্ষ্য করা গেছে, অধিকাংশ লোকই মুখে মাস্ক ব্যবহার করছেন না। গত কয়েকদিনে ফুটপাত থেকে …

Read More »

Website Design, Developed & Hosted by ALL IT BD