রাজনীতি

গুরুদাসপুরে নৌকা ও বিদ্রোহী প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:গুরুদাসপুরের ধারাবারিষা ইউনিয়নের আ’লীগের প্রার্থী মো. আব্দুল মতিন বলেছেন, তার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হাজেদা বেগম ও তার ছেলে হাবিব মন্ডল পোষ্টার ছেঁড়ার মিথ্যে অপপ্রচার চালাচ্ছেন।বুধবার বেলা ১১টায় আব্দুল মতিন তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। এসময় মতিনের বড় ভাই আব্দুল মজিদসহ গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। মতিন আরো বলেন, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাজেদার লোকেরাই তাদের ঘোড়া প্রতীকের …

Read More »

‘বিজয়’ অর্জিত হলে ও ‘মুক্তি’ এখনও অধরা

আবদুর রাজ্জাক রাজু সদ্য বিগত ১৬ ডিসেম্বর ছিল বাঙ্গালী জাতির মুক্তিযুদ্ধের ৫০তম বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী।। ১৯৭১ সালের এই দিনেই পাকিস্থানী হানাদার বাহিনীকে শোচনীয়ভাবে পরাজিত করে অর্জিত হয়েছিল বিশ্বনন্দিত বাংলাদেশের বিজয়। আমাদের স¦াধীনতা যুদ্ধ মূলত: মুক্তিযুদ্ধ নামেই বেশি ও বহুল পরিচিত। কারণ মুক্তির স্বপ্নই ছিল বাঙ্গালী জাতির চরম ও পরম চাওয়া ও পাওয়া। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মাচের্র …

Read More »

তাড়াশে চেয়ারম্যান -সদস্য পদপ্রার্থী মনোনয়ন প্রত্যাহার

তাড়াশ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ৫ম ধাপ ইউনিয়ন পরিষদের নির্বাচনে  প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ছিল আজ ১৯ ডিসেম্বর। ৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন এবং সাধারণ সদস্য পদে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। সর্বশেষ খবরে রিটানিং কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তারা হলেন,  তালম ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোঃ জামাত আলী এবং সগুনা ইউনিয়নে চেয়ারম্যান …

Read More »

তাড়াশে ‘বিজয় শোভাযাত্রা’

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষে মহান বিজয় দিবস উপলক্ষ্যে সিরাজগঞ্জের তাড়াশে ‘বিজয় শোভাযাত্রা’ করেছে তাড়াশ উপজেলা আওয়ামী লীগ।শনিবার (১৮ডিসেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আওয়ামী লীগ দলীয় কার্যালয় থেকে এক  বিজয় শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সংগঠনের কার্যালয়ে এসে শেষ হয়। বিজয় শোভাযাত্রায় তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুস সামাদ খন্দকার, সাধারণ …

Read More »

সিংড়ায় খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

সিংড়া (নাটোর) প্রতিনিধি বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আলোচনা ও দোয়া মাহফিল করেছে নাটোরের সিংড়া পৌর যুবদল। শুক্রবার রাত ৮টায় সিংড়া বাসষ্ট্যান্ড এলাকায় এ দোয়ার আয়োজন করা হয়। পৌর যুবদলের আহ্বায়ক এড. নাজমুল হক এর সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক এড. মজিবুর রহমান মন্টু, সদস্য সচিব দাউদার মাহমুদ, পৌর বিএনপির সদস্য …

Read More »

সিংড়ায় চেয়ারম্যান চুনুকে হত্যাচেষ্টা, প্রতিবাদে সমাবেশ

সিংড়া (নাটোর) সংবাদদাতা নাটোরের সিংড়া উপজেলার কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইনুল হক চুনুকে হত্যাচেষ্টার প্রতিবাদে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় কলম বাজারে মিছিল শেষে ইউনিয়ন পরিষদের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য দেন মইনুল হক চুনু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন মুন্সি, সহ-সভাপতি নাজিম উদ্দিন, হাতেম আলী সরদার, ইউনিয়ন যুবলীগের সভাপতি এসএম গোলাম …

Read More »

সিংড়ায় আওয়ামী লীগে বিদ্রোহীর ছড়াছড়ি

সিংড়া (নাটোর) সংবাদদাতা : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাটোরর সিংড়ায় আ’লীগে বিদ্রোহী প্রার্থীর ছড়াছড়ি। বিদ্রোহী প্রার্থীদের সামাল দিতে হিমসিম খেতে হচ্ছে উপজেলা আ’লীগ নেতৃবৃন্দের। উপজেলা আ’লীগের সভাপতির দাবি প্রতিটি প্রার্থীর সাথে একাধিকবার বৈঠক করা হয়েছে। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। এই নির্বাচনে উপজেলার ১২টি ইউনিয়নে আ’লীগ-বিএনপিসহ বিভিন্ন দলের মোট ৬৫ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের …

Read More »

দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির পদত্যাগ

সিরাজগঞ্জের তাড়াশে আজ  সোমবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জ্ঞানেন্দ্র নাথ বসাক  পারিবারিক ও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করছেন। বিষয়টি উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং সহ-প্রচার সম্পাদক  Mohammad Ali সামাজিক যোগাযোগ মাধ্যমে  নিশ্চিত করেছেন।

Read More »

তাড়াশে প্রার্থী পরির্বতনের দাবীতে বিক্ষোভ

  তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি  যোগ্যতার ভিত্তিতে তৃণমূলের পছন্দের প্রার্থীকে নৌকা প্রতীক না দেওয়ায় সিরাজগঞ্জের তাড়াশে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছেন ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।শনিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের মাঝদক্ষিনা বাজারে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ ও প্রতিবাদ সভা করে।বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপজেলার দেশিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জ্ঞানেন্দ্রনাথ বসাকের …

Read More »

ওয়ার্ডের প্রার্থী তৃতীয় লিঙ্গের রনি

সূজন মাল: ৫ম ধাপ ইউনিয়ন পরিষদকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের ধামাইচ এলাকার তৃতীয় লিঙ্গের রনি এবার সংরক্ষিত (নারী) ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী। সে সগুনা ইউনিয়নের ৬,৭ ও ৮নং ওয়ার্ডের প্রার্থী। ইউপি নির্বাচনের সংশ্লিষ্টরা বিষয়টি নিশ্চিত করেছেন । তৃতীয় লিঙ্গের রনি মুঠোফোনে জানান, দেশ এগিয়ে যাচ্ছে। আমাদের নাগরিক হিসেবে মর্যাদা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা তার নিকটে …

Read More »

Website Design, Developed & Hosted by ALL IT BD