চলনবিল

তাড়াশে পুকুর খনন – অনাবাদি ২ হাজার হেক্টর ফসলী জমি

সাব্বির আহম্মেদ, তাড়াশ : সিরাজগঞ্জে তাড়াশে একটি গুরুত্বপূর্ণ সরকারি খাল দখল করে পুকুর খনন করায় পানি প্রবাহ বন্ধ হয়ে চারটি গ্রামের ফসলী মাঠে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে প্রায় ২ হাজার হেক্টর জমি অনাবাদি হয়ে পড়েছে। এর প্রতিকার চেয়ে ওই চার গ্রামের কৃষক উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা কৃষি কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। জানা গেছে, উপজেলার মাধাইনগর …

Read More »

জামতৈল রেলওয়ে স্টেশনে প্রতিবন্ধী যুবক নিহত

মোঃ আনোয়ার হোসেন সাগর (চলনবিল প্রতিনিধি) সিরাজগঞ্জ জেলা কামারখন্দ উপজেলার জামতৈল রেলস্টেশনে পারাপারের সময় ট্রেনের ধাক্কায় মোঃ লিটন আকন্দ (৪২)এক প্রতিবন্ধী নিহত হয়েছেন। শনিবার (১১ই জুন) সকাল সাড়ে ১০টায় সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার জামতৈল রেলস্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় কামারখন্দ উপজেলার চরটেংরাইল গ্রামের মরহুম শামসুল আকন্দ মাস্টারের দ্বিতীয় ছেলে প্রতিবন্ধী মোঃ লিটন আকন্দ (৪২) নিহত …

Read More »

সিংড়ায় হাঁস খামারিদের মধ্যে সংঘর্ষ

সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় হাঁস খামারিদের দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। শনিবার (১১ জুন) সকাল ১০টায় উপজেলার ডাহিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানায়, উপজেলার ডাহিয়া গ্রামে দুই খামারের হাঁস মিশে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত ঘটে। এতে হাঁস খামারির দু’পক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। শনিবার সকাল ১০ …

Read More »

পাথার প্রান্তরের সড়কপথে গড়ে উঠবে দ্রুত ও সহজ যোগাযোগ

ডাঃ আমজাদ হোসেন উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক ও জনপথ (স ও জ) বিভাগের বাংলাপাড়া-উধুনিয়া সড়ক নির্মাণ কাজ চলছে। এ সড়ক হয়ে পাথার প্রান্তরের সড়কপথের দ্রুত ও সহজ যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে।সরেজমিনে গিয়ে দেখা গেছে, সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ থেকে বাংলাপাড়া থেকে উধুনিয়া পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ সড়কটি বেশ উঁচু করে নির্মাণ হচ্ছে৷ এর পেছনে ব্যয় বরাদ্দ …

Read More »

চাটমোহরে জনশুমারী ও গৃহগণনা প্রশিক্ষণ অনুষ্ঠিত

চাটমোহর (পাবনা) প্রতিনিধি বিশ্বের এই প্রথম ডিজিটাল ট্যাবের মাধ্যমে জনশুমারী ও গৃহগণনা শুরু হবে। আগামী ১৫ থেকে ২১ জুন পর্যন্ত জনশুমারী ও গৃহগণনা অনুষ্ঠিত হবে। এবারের জনশুমারীতে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম (জিআইএস) ভিত্তিতে ডিজিটাল ম্যাপ ব্যবহার করে সারাদেশে সব খানা ও গৃহের তথ্য সংগ্রহ করা হবে। ব্যবহার করা হবে ডিজিটাল ডিভাইস ট্যাবলেট। পাবনার চাটমোহরে জনশুমারী ও গৃহগণনাকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রথম …

Read More »

গুরুদাসপুরে কোরবানির জন্যে চাহিদার চেয়ে অর্ধলক্ষ উদ্বৃত্ত্ব পশু প্রস্তুতি চলছে

আবুল কালাম আজাদ. নাটোরের গুরুদাসপুর উপজেলায় আসন্ন ঈদুল আজহা/২২  উপলক্ষে বিক্রির জন্য ৮৫ হাজার  কোরবানির পশু প্রস্তুত করছেন খামারিরা। উপজেলায় কোরবানির চাহিদা ৩৬ হাজার ৬৫২ টি । চাহদার চেয়ে সাড় ৪৮ হাজার উদ্বৃত্ত্ব পশু  বাইরে বিক্রি করতে পারবেন খামারিরা। গুরুদাসপুর উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আলমগির হোসেন জানান- গত সপ্তাহে সর্ব শেষ জরিপে উপজেলায়  ২ হাজ়ার ৩৫৬  খমারি ৮৪ হাজার ১০০ …

Read More »

গ্রাম- গঞ্জে বিদ্যুৎবিল নেওয়ার সময় ষোল আনা, আর বিদ্যৎ দেওয়ার সময় তালবাহানা

সলঙ্গা(সিরাজগঞ্জ) থেকে মোঃ ফারুক আহমেদঃ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা গ্রাম – গঞ্জের জনসাধারণ বিদ্যুতের ভেলকিবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছে।  থানার প্রায় প্রতিটি এলাকায় কমবেশি লোডশেডিং হলেও আমশড়া, নইপাড়া, চুনিয়াখাড়া,বেতুয়া, রহিবাদ, নলিয়াদিঘি,চকনিহাল,খুর্দ্দশিমলা, রৌহদহ, আগুরপুর বনবাড়িয়াসহ বেশকিছু এলাকায় এর মাত্রা ভয়াবহ আকার ধারণ করেছে। গ্রামবাসির অভিযোগ জনবল সংকট কর্তৃপক্ষের দায়িত্বহীনতা গাফিলাতি এবং বিতরণ ও সঞ্চালন ব্যাবস্থার ক্রটির কারণে, দৈনিক গড়ে ৪ থেকে ৫ ঘণ্টা …

Read More »

গুরুদাসপুরে এবার পাটের বাম্পার ফলনের আশা

সোনালি আঁশে সোনালি স্বপ্ন দেখছেন চাষীরা আবুল কালাম আজাদ. আবহাওয়া অনুকুলে থাকলে এবারে পাটের বাম্পার ফলনের আশা করছেন গুরুদাসপুরের পাট চাষীরা। গুরুদাসপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরও এমনটাই আশা করছেন। কিন্তু বাদ সেধেছে বাজারে রাসায়নিক ইউরিয়া সারের কৃত্রিম সংকট।  সোনালি আঁশে সোনালি স্বপ্ন দেখছেন পাট চাষিরা।নাটোরের গুরুদাসপুরের চাষীরা আবহাওয়া অনুকুলে থাকায় সুষ্ঠুভাবে রবি শষ্য ( রসুন, গম, কালাই,বাঙ্গি,তরমুজ,ভুট্রা ইত্যাদি) ফসল ঘর …

Read More »

সিংড়া সরকারি কলেজ – ২৩ জুলাই নির্বাচন

সিংড়া(নাটোর)প্রতিনিধিঃ ২৩ জুলাই নির্বাচনের তারিখ ঠিক করে নাটোরের সিংড়া গোল-ই আফরোজ সরকারি কলেজ ছাত্রসংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ। রবিবার (১২ জুন) বেলা ১২টায় কলেজ স্টাফ রুমে আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. মো. রফিকুল ইসলাম।এসময় কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও সভাপতি ছাত্রসংসদ নির্বাচন ২০২২ মো. জহির উদ্দিন, শিক্ষকবৃন্দ ও নির্বাচন পরিচালনায় নিযুক্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তফসিলে বলা …

Read More »

সিংড়ায় জাল টাকাসহ যুবক গ্রেফতার

সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় জাল টাকাসহ আমিনুল হক ওরফে মিঠু (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৫। তিনি নওগাঁ জেলার রানীনগর উপজেলার বনমালিকুড়ি এলাকার রেজাউল হকের ছেলে।সিপিসি-২ নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে কোম্পানী অধিনায়ক ফরহাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১২টার দিকে সিংড়া উপজেলার …

Read More »

Website Design, Developed & Hosted by ALL IT BD