অপরাধ-আদালত
অবশেষে ২ মাস পর হত্যার রহস্য ঊদঘাটনের দাবি
তাড়াশ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে দেশিগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সরকার কে নৃশংসভাবে হত্যার সাথে জড়িত থাকা সিরাজগঞ্জ জেলা পুলিশ আট জন সর্বহারাকে গ্রেফতার করেছেন।শনিবার (১৫ এপ্রিল) দুপুরে জেলা পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আব্দুল বাতেন (বিপিএম, পিপিএম) এতথ্য জানিয়েছেন। গ্রেফতারকৃতরা হলেন, পাবনা জেলার চাটমোহর উপজেলার বাঙ্গালা পূর্বপাড়া গ্রামের মৃত আমার সরকার …
Read More »তাড়াশে সিগারেট খাওয়ার জন্য শাসন করায় সংঘর্ষ
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশের সিগারেট খাওয়ার জন্য শাসন করাকে কেন্দ্র করে দু’ পক্ষের সংঘর্ষে অনন্ত ১৪ ব্যাক্তি গুরুতর আহত হয়েছেন। গত বুধবার সন্ধ্যায় উপজেলার সগুনা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ওই গ্রামে আবুল কালাম (৫৫), তাঁর ছেলে মাসুম বিল্লাহ (৪০), সামজেদের ছেলে আতিকুর রহমান (২৫), মাহফুর রহমান (২৭),আনিছুর রহমান (২০),ইসমাইলের ছেলে, ময়নুল হোসেন (৩২), মুনজুরুল (৩৬), আব্দুর রাজ্জাকের …
Read More »উল্লাপাড়া মডেল মসজিদ নির্মাণে ত্রুটি
ডাঃ আমজাদ হোসেন উল্লাপাড়া প্রতিনিধিঃ উল্লাপাড়া নির্মানাধীন মডেল মসজিদ নির্মাণের ত্রুটির কারণে আঁকাবাঁকা হয়ে গেছে।সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তদরকি কর্মকর্তার বদলির সুযোগে মডেল মসজিদ নির্মাণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে ঠিকাদারের বিরুদ্ধে। ৫১টি পিলারের মধ্যে ২৫টি ত্রুটি পাওয়া গেছে। এতে ত্রুটিপূর্ণ পিলারগুলো ভেঙে ফেলে নতুন করে নির্মাণের নির্দেশ দিয়েছে তদন্ত কমিটি। গত মঙ্গলবার পরিদর্শন শেষে ঠিকাদারি প্রতিষ্ঠানকে এ নির্দেশ দিয়েছেন মডেল মসজিদ নির্মাণ …
Read More »২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২
প্রেস বিজ্ঞপ্তি সিরাজগঞ্জের সলঙ্গা এলাকা হতে ৪৮ কেজি ৯৬০ গ্রাম গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২; পিকআপ জব্দ ১ র্যাব-১২ সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় ১৪ …
Read More »সাপ্তাহিক চলনবিল বার্তা
সাপ্তাহিক চলনবিল বার্তা
সাপ্তাহিক চলনবিল বার্তা
তাড়াশে অবৈধভাবে জায়গা দখলে বাধা দেওয়ায় আহত আটজন
নিজস্ব প্রতিবেদক সিরাজগঞ্জের তাড়াশে ভুয়া দলিল বানিয়ে অবৈধভাবে বসত বাড়ির জায়গা দখলের চেষ্টা করে স্থানীয় একটি প্রভাবশালী গং। এ সময় ভুক্তভোগী পরিবারের লোকজন বাধা দিলে তাদের হাঁসুয়া দিয়ে আঘাত করে মারাত্মক জখম করার অভিযোগ উঠেছে। (১০ এপ্রিল) সোমবার সকালে উপজেলার নওগাঁ ইউনিয়নের কালুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আশঙ্কাজনক এক নারীসহ গুরুতর …
Read More »নাটোরে কলেজ ছাত্রী ধর্ষন মামলায় ৬ জনের মৃত্যু দন্ড
নাটোরে কলেজ ছাত্রী ধর্ষন মামলায় ৬ জনের মৃত্যু দন্ড, ৪ জনের যাবজ্জীবন কারাদন্ড আবুল কালাম আজাদ।। নাটোরের কলেজছাত্রীকে অপহরণ ও ধর্ষণের মামলায় ছয়জনের মৃত্যুদন্ড ও চারজনকে যাবজ্জীবন কারাদন্ড এবং একজনকে খালাস দিয়েছেন আদালত এবং দন্ডপ্রাপ্তদের প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা ধার্য করা হয়েছে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম বুধবার (৫ এপ্রিল) দুপুরে ১২টার দিকে এ আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি (এসপিপি) অ্যাডভোকেট আনিসুর রহমান।মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিরা হলেন—মো. ছাব্বির আহম্মেদ (৩০), মো. রেজাউনুল রাব্বি (৩১), মো. নাজমুল হক (৩১), মো. রাজিবুল হাসান (৩০), মো. রিপন (৩১) ও মো. শহিদুল (৪০)। যাবজ্জীবন দন্ডপ্রাপ্তরা হলেন—মো. মনিরুল ইসলাম (৩০), মো. খায়রুল ইসলাম (৩৭), মো. আতাউল ইসলাম আতাউর (৩৪) এবং মো. রেজাউল করিম (৪২)। নাটোরের সিংড়া উপজেলায় ২০১২ সালে ১৯ অক্টোবর বেলা ১১টার দিকে ভুক্তভোগী জরুরি কাজে কলেজের উদ্দেশে বের হয়। এ সময় পথে পরিচিত সাব্বির আহমেদের সঙ্গে ওই তাঁর দেখা হয়। তখন ভুক্তভোগীকে ফুসলিয়ে বেড়ানোর কথা বলে নাটোরের সিংড়া উপজেলার পেট্রো বাংলা এলাকায় নিয়ে নিয়ে যায় আসামি সাব্বির। সেখানে আসামি নাজমুল হক, মো. রাজিবুল হাসান, মো. রিপন ও মো. শহিদুল ওই কলেজছাত্রীকে বেড়ানোর কথা বলে ভ্যানযোগে কলম মির্জাপুর গ্রামে নিয়ে যায়। পরে রাত হলে ভুক্তভোগী বাড়ি ফেরার কথা বললে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখায় আসামিরা। পরে রাত সাড়ে ৯টার দিকে আসামি মো. মনিরুল ইসলাম, মো. খায়রুল ইসলাম, মো. আতাউল ইসলাম এবং মো. রেজাউল করিমসহ আরও ২-৩ জন মিলে কলম মির্জাপুর এলাকার ইদগাহ মাঠে নিয়ে তাকে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় স্থানীয় লোকজন বুঝতে পেরে ওই ছাত্রীকে অজ্ঞান অবস্থায় উদ্ধার এবং আসামিদের আটক করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আসামিদের আটক করে থানায় নিয়ে যায়। পরে ২০ অক্টোবর সকালে ওই কলেজছাত্রীর বাবা বাদী হয়ে সিংড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলায় মামলা দায়ের করেন। দীর্ঘ প্রায় ১২ বছর পর সাক্ষ্যপ্রমাণ শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুর রহিম ৬ জনের মৃত্যুদন্ড ও ৪ জনের যাবজ্জীবন কারাদন্ড দেন। এ সময় একজন নির্দোষ প্রমাণিত হওয়ায় তাঁকে খালাস দেন বিজ্ঞ আদালত। আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি (এসপিপি) অ্যাডভোকেট আনিসুর রহমান জানান, এ ঘটনায় সিংড়া থানায় মামলা দায়ের করা হয়। প্রায় ১০ বছর তদন্ত ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত বুধবার দুপুরে এ রায় দেন। এ ছাড়া নাসির হোসেন নামে অপর আসামির এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা না থাকায় খালাস দেন আদালত।### # আবুল কালাম আজাদ,গুরুদাসপুর, নাটোর, ০১৭২৪০৮৪৯৭৩# ৬/৪/২৩#
Read More »
চলনবিল বার্তা chalonbeelbarta.com