রাজশাহী বিভাগ

১৭ বছর পর আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে উল্লাপাড়ায়

ডাঃ আমজাদ হোসেন মিলন: দীর্ঘ ১৭ বছরেও সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়নি। আর ১৭ বছর পর আগামী শনিবার (২৭ ফেব্রুয়ারী) শহরের মোমেনা আলী বিজ্ঞান কলেজ মাঠে আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সম্মেলনকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামীমীলীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। সম্মেলনকে জাঁকজমকপূর্ণ করতে আওয়ামীলীগের দলীয় প্রধান কার্যালয়, গুরুত্বপূর্ণ স্থান ও সড়কে আলোকসজ্জাসহ …

Read More »

উল্লাপাড়ায় কাজে আসছে না ৫৪ লাখ টাকার সেতু

উল্লাপাড়া প্রতিনিধিঃ সংযোগ সড়কক না থাকায় কাজে আসছে না ৫৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতু। বছর চারেক আগে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের পূর্ব সাতবাড়ীয়া গ্রামে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় ২০১৬-২০১৭ অর্থ বছরে সেতুটি নির্মাণ করা হয়।কিন্তু সেতু নির্মাণের ৪ বছর পেরিয়ে গেলেও হয়নি সংযোগ সড়ক। ফলে সেতু দিয়ে মানুষ কোনও রকমে পার হলেও যানবাহন চলাচল করতে পারছে না।মানুষের চলাচল …

Read More »

কমিটি ঘোষণা ছাড়াই শেষ হলো চাটমোহর আলীগের সম্মেলন

চাটমোহর প্রতিনিধি: কমিটি ঘোষণা ছাড়াই শেষ হলো চাটমোহর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। আগামী ১৫ দিনের মধ্যে কমিটি ঘোষণা করা হবে-এমন সিদ্ধান্ত জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। সম্মেলনের ২য় অধিবেশন গত মঙ্গলবার বিকেলে স্থানীয় জেলা পরিষদ ডাকবাংলোতে শুরু হয়। কাউন্সিলর ও বিভিন্ন পদের প্রার্থীদের নিয়ে এ অধিবেশন শুরু হলেও কোন প্রকার সিদ্ধান্ত হয়নি। অবশেষে নেতৃবৃন্দ …

Read More »

চাটমোহরে চেয়ারম্যানের বিরুদ্ধে ঘর দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগ

চাটমোহর  চাটমোাহরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি ঘর দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। গত বৃস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে ভুক্তভোগীরা একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে জানা গেছে, নিমাইচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এইচ এম কামরুজ্জামান খোকন তিন জন হতদরিদ্র পরিবারের কাছ থেকে ২৩ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন। এক বছর আগে জমি আছে ঘর নেই প্রকল্পের সরকারি …

Read More »

তাড়াশে বন্দোবস্ত খাস জমিতে পুকুর খনন- প্রশাসন নিরব

লুৎফর রহমান : সিরাজগঞ্জের তাড়াশে বন্দেবস্তের সরকারী কৃষি খাস জমি শ্রেণী পরিবর্তন করে পুকুর খননের অভিযোগ উঠেছে।উপজেলার নওগাঁ ইউনিয়নের কালিদাসনীলি গ্রামের ৪১ জন ভূমিহীনকে ১৯৯০ সালে বিভিন্ন সময়ে ওই মৌজার সরকারী খাস সম্পত্তি প্রায় ৪০ বিঘা ফসলী জমি কবলিয়াত দেওয়া হয় চাষাবাদ করার জন্য। কিন্তু ভূমিহীনরা কবুলিয়াত পাওয়া সে ফসলী জমিতে আইন অমান্য করে লীজ দিয়ে তারা বেআইনী ভাবে জমির …

Read More »

জুয়া খেলায় বাধা: স্ত্রীকে হত্যা করে আম গাছে ঝুলিয়ে রাখলো স্বামী

শাহজাপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে স্বামীকে জুয়া খেলায় বাধা দেয়ায় স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার পর লাশ আমগাছে ঝুলিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে।গত সোমবার বিকেলে ওই উপজেলার নরিনা ইউনিয়নে বাতিয়া পূর্বপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত আয়শা খাতুন ওই গ্রামের মো. মোস্তফার স্ত্রী। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক।পুলিশ জানিয়েছে, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা শেখ …

Read More »

চলনবিলের কৃষক এবার স্বপ্ন দেখছে রসুনে

এম এ মাজিদ শস্য ভান্ডারখ্যাত চলনবিলের কৃষক এবার স্বপ্ন দেখছে রসুনে। দেশের যেসকল এলাকায় রসুন আবাদ বেশি হয় তার মধ্যে উল্লেখযোগ্য চলনবিল এলাকা। আবহাওয়া অনুকুলে থাকা, বিগত কয়েক বছর ফলন ও দাম ভালো পাওয়ায় রসুনের আবাদে আগ্রহ বাড়ছে কৃষকদের। উপজেলা কৃষি বিভাগও এবার রসুনের বাম্পার ফলনে আশা করছে। সংশ্লিষ্ঠ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে চলনবিলের ৯টি উপজেলায় প্রায় ২৫ হাজার …

Read More »

কোরআন শিক্ষা অর্জন করেও ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারে’

সিংড়া প্রতিনিধি : মাদ্রাসায় কোরআন শিক্ষা অর্জন করেও আমার সন্তানরা ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে, যদি আমরা কোরআন শিক্ষার পাশাপাশি এই সকল মাদ্রাসার শির্ক্ষাথীদেরও ইংরেজী বাংলা ও অন্যান্য বিষয়ে দক্ষ করে গড়ে তুলতে পারি। গতকাল নাটোরের সিংড়া উপজেলার তুলাপাড়া বাঁশবাড়িয়া জামিয়া শরঈয়্যাহ জমিরুল উলুম মাদ্রাসার আয়োজনে অভিভাবকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক মোল্লা মোঃ এমরান আলী এই কথা গুলো …

Read More »

চাটমোহরে চুরির প্রবণতা বেড়েছে

চাটমোহর প্রতিনিধি : চাটমোহর পৌর সদরসহ আশে-পাশের গ্রামে-গঞ্জে চুরির প্রবণতা বেড়েছে। শুক্রবার সহ গত কয়েকদিনে কয়েকটি চুরির সংগঠিত হয়েছে। জানা গেছে, শুক্রবার দুপুরে গুনাইগাছা ইউনিয়নের জালেশ্বর গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে আশরাফুল ইসলামের বাড়ি আঙিনা থেকে একটি অটোভ্যান চুরি হয়ে গেছে। আশরাফুল ইসলাম জানায়, দুপুর ১টার দিকে বাড়ি আঙিনায় লোহার শিকল দিয়ে তালাবদ্ধ ছিল। কিছুক্ষণ পরে দেখি অটোভ্যানটি নেই। অটোভ্যানটি …

Read More »

হ্যারিকেন হ্যাচারিতে জীবনের আলে মুন্না হুসাইন : সিরাজগঞ্জের তাড়াশের মহেষরৌহালী, বিরৌহালী ও পংরৌহালী গ্রামের বেকার যুবকেরা হ্যারিকেন হ্যাঁচারির মাধ্যমে হাঁসের বাচ্চা ফুটিয়ে অর্থনৈতিক সচ্ছলতা ফিরিয়ে এনেছে। এতে প্রায় ৭০ পরিবারের অভাব-অনাটন দূর হয়েছে। এসব হাঁসের বাচ্চা বিভিন্ন জেলা ও উপজেলায় পাইকারী ও খুচরা মূল্যে স্থানান্তর করে নিজেদের সংসারের স্বচ্ছলতা ফিরিয়ে আনার পাশাপাশি দেশের অর্থনৈতিক ভূমিকা পালনে অবদান রাখছে। ঘর তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে টিনের চাল, বাঁশের বেড়া অথবা বন। ঘরের ভিতরে টিনের চালার ঠান্ডা আলো-বাতাস নিয়ন্ত্রণ করতে হার্ডবোর্ডের চাতাল ব্যবহার করা হয়েছে। বেড়ায় কাঁদা মাটি লাগিয়ে আলো বাতাস প্রবেশের সমস্ত পথ বন্ধ করে ঘরের ভিতরে ডিম সাজানোর জন্য বেড নির্মাণ করেন। বেড তৈরির ক্ষেত্রে ব্যবহার করেছেন বাঁশ, কাঠ ও হার্ডবোর্ড। এ ঘরগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেন ওই ঘরে কোনো ভাবেই আলো বাতাস প্রবেশ করতে না পারে। এ ব্যাপারে খামারি মো. আলম হোসেন, আব্দুল আলিম, আব্দুল মান্নান, আবু জাফর, গোলাম মোস্তফা ও গোঞ্জের আলীসহ অনেকে জানান, এক-একটা বেডে কমপক্ষে ১৫ হাজার টাকার ডিম দিতে হয়। এই ডিমগুলো সংগ্রহ করি দেশের বিভিন্ন জেলা ও উপজেলার গ্রামগঞ্জ থেকে। তবে ডিম সংগ্রহের ক্ষেত্রে হাঁস পালন-খামারিদের এক বছর পূর্বে ৫০ থেকে এক লাখ টাকা দাদন দিতে হয়। আর এ দাদনের টাকাগুলো আমাদেরকে এনজিও অথবা সমিতির কাছ থেকে সুদের মাধ্যমে নিতে হয়। তারা আরো বলেন, আমাদের এ ব্যবসা বছরের ছয় মাস চলে। আমরা পৌষের ২০ তারিখ থেকে বেডে ডিম দেয়া শুরু করি। প্রতিটি বেডে প্রায় ১৫০০ ডিম ঢুকানো যায়। ১৫০০ ডিম হতে প্রায় ১২০০ বাচ্চা ফোটানো সম্ভব হয়। বাচ্চা ওঠা পর্যন্ত এক-একটা বেডে সর্বনিম্ন ১৫ হাজার টাকারও বেশি খরচ হয়। এক একটা বাচ্চা ২২ থেকে ২৫ টাকা পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি হয়। এক্ষেত্রে দেখা যায় এক-একটা বেড প্রতি আমাদের সমস্ত খরচ বাদে ১০ থেকে ১২ হাজার টাকা লাভ দাঁড়ায়। এভাবেই অর্ধশতাধিক খামারি তাদের সংসারের সচ্ছলতা ফিরিয়ে এনেছে। আর এভাবেই বেকার যুবকেরাসহ ওই উপজেলার বিভিন্ন গ্রামের স্বল্প আয়ের কৃষকরাও হাঁসের খামারের প্রতি আগ্রহী হচ্ছেন। এলাকার চাহিদা মিটিয়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় হাঁসের বাচ্চা বিক্রি করছেন। তবে তাদের পুঁজি কম থাকায় এর পরিধি বাংলাদেশব্যাপী করতে পারছেন না। সরকারিভাবে সহযোগিতা পেলে তাড়াশের দরিদ্র গ্রামগুলোর বেকার সমস্যা অনেকাংশে দূর হবে। এ ব্যাপারে তাড়াশের প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সোহেল রানা বলেন, এদের সুন্দর উদ্যোগ পরিবার ও এলাকার বেকার সমস্যা দূরীকরণে অবদান রাখছে।

মুন্না হুসাইন : সিরাজগঞ্জের তাড়াশের মহেষরৌহালী, বিরৌহালী ও পংরৌহালী গ্রামের বেকার যুবকেরা হ্যারিকেন হ্যাঁচারির মাধ্যমে হাঁসের বাচ্চা ফুটিয়ে অর্থনৈতিক সচ্ছলতা ফিরিয়ে এনেছে। এতে প্রায় ৭০ পরিবারের অভাব-অনাটন দূর হয়েছে। এসব হাঁসের বাচ্চা বিভিন্ন জেলা ও উপজেলায় পাইকারী ও খুচরা মূল্যে স্থানান্তর করে নিজেদের সংসারের স্বচ্ছলতা ফিরিয়ে আনার পাশাপাশি দেশের অর্থনৈতিক ভূমিকা পালনে অবদান রাখছে। ঘর তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে …

Read More »

Website Design, Developed & Hosted by ALL IT BD