নিমগাছি প্রতিনিধি: গত মঙ্গলবার রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিল উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয় কলিয়া স্কুলের পুকুর পাড়ে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চান্দাইকোনা ইউপি চেয়ারম্যান আলহ্জ্বা আব্দুল হান্নান খান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা কমিটির সদস্য ও সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট ইমরুল হোসেন তালুকদার ইমন, …
Read More »চলনবিল
গুরুদাসপুরে নিউরো ডেভেলপমেন্টাল ওয়ার্কশপ
গুরুদাসপুর প্রতিনিধি: ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ (ঘঅঅঘউ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আয়োজনে গত মঙ্গলবার সকাল ১০টায় নাটোরের গুরুদাসপুর উপজেলা পরিষদ মিলনায়তনে একদিনের এক ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান। এসময় উপস্থিত অভিভাবকদের প্রতি প্রতিবন্ধি শিশুদের ওপর অসদাচরণ না করে তাদের অধিকার সুরক্ষা আইনসহ সুচিকিৎসার মাধ্যমে সুস্থ মানসিকতার একজন …
Read More »চলনবিলে ধানে চিটা, বাজারে দাম কম, শ্রমিক সংকট- কৃষকের মাথায় হাত
বিশেষ প্রতিনিধি: চলনবিলের ৩টি জেলার ১০টি উপজেলার প্রায় সর্বত্র বিভিন্ন অঞ্চলের মাঠে- ময়দানে, বিল ও বড় বড় হাওরে ফসলি মাঠে এসময় ধান কাটায় ব্যস্ত কৃষক। বছরের প্রধান এই একটি মাত্র ফসলকে ঘিরেই বিল এলাকার মানুষের যত স্বপ্ন। ধান গোলায় উঠলে কৃষক পরিবারগুলো বছরে জুরে খেয়ে পড়ে ভালো থাকে। ধান গোলায় না উঠলে বিষাদদের ছায়া নেমে আসে। চলনবিলের উপজেলাগুলোর বোরো ফসল …
Read More »আইনের তোয়াক্কা করছে না তাড়াশের ইটভাটাগুলো
গোলাম মোস্তফা : তাড়াশের ইটভাটাগুলোতে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৬ ধারা লঙ্ঘন করে ইট পোড়ানোর কাজে কয়লার বদলে জ্বালানি কাঠের ব্যবহার করা হচ্ছে। একই সাথে আইনের অন্যান্য ধারারও নূন্যতম তোয়াক্কা করছে না ভাটাগুলো। অধিকাংশ ইটভাটা আবাসিক এলাকা ও কৃষি জমির মধ্যে। ইট তৈরিতে ব্যবহার হচ্ছে ফসলি জমির উর্বর মাটি। ইট তৈরি ও টানার কাজ করছে …
Read More »ট্রাফিক সপ্তাহের মাঝেও সিরাজগঞ্জে মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ যানবাহন
সনাতন দাশ ট্রাফিক সপ্তাহের মাঝেও সিরাজগঞ্জের মহাসড়ক গুলোতে অবাধে চলাচল করছে অবৈধ নসিমন করিমন সহ বিভিন্ন যানবাহন । অথচ এসব যানবাহন মহাসড়কে চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হলেও প্রশাসন ও স্থানীয় শ্রমিক সংগঠনগুলোকে টাকা দিয়ে ইচ্ছামত চালানোর অভিযোগ রয়েছে । এ কারণে প্রায়ই ঘটছে নানা দূর্ঘটনা । সূত্রমতে, ঢাকা-বগুড়া ও ঢাকা-রাজশাহী মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ ও তাড়াশ উপজেলার অংশে রয়েছে ৪২ কিলোমিটার …
Read More »এবার তাড়াশে পরীক্ষা কেন্দ্রে প্রদর্শকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগ
স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের তাড়াশে এবার পরীক্ষা কেন্দ্রে কম্পিউটার প্রদর্শক কর্তৃক তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের এক ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগ উঠেছে। বুধবার বিকেল সাড়ে চারটার দিকে তাড়াশ সিনিয়র আলিম মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। যৌন হয়রানীর শিকার ওই ছাত্রীর লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, তিনি ওই কলেজের বিএম শাখার ১ম বর্ষের শিক্ষার্থী। ঘটনার দিন কম্পিউটার প্রোগ্রামিং পরীক্ষা চলাকালে একই কলেজের …
Read More »আশানবাড়ীর বুলবুলি খাতুন বিধবা ভাতা পাবে কবে ?
তাড়াশ প্রতিনিধি: বুলবুলি খাতুন (৪৮)। স্বামী মৃত নুরাল ফকির। তাড়াশ উপজেলার পৌর শহরের আসানবাড়ি গ্রামের বাসিন্দা। দিনমজুর বুলবুলি খাতুনের স্বামী মারা যাওয়ার ২৫ বছর পেরিয়ে গেলেও জোটেনি বিধবা ভাতা। সরেজমিনে জানা যায়, ১৯৯৪ সালে তার ভিটে মাটিহীন দিনমজুর স্বামী অসুস্থতা জনিত কারণে মারা যান। তখন তার বড় ছেলে বকুলের বয়স ছয় বছর। মেয়ে ধলির বয়স চার। আরেক মেয়ে ফুয়ারা মাত্র …
Read More »মাছের খাদ্য মুরগির বিষ্ঠা – স্বাস্থ্যের জন্য হুমকি
স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের তাড়াশে একচেটিয়াভাবে চলছে মুরগির বিষ্ঠার ব্যবসা। ব্যবসায়ীরা সড়কের আশপাশে ও বসতঘরের কাছেই স্তুপ করে রেখে দিচ্ছেন দুর্গন্ধযুক্ত মুরগির বিষ্ঠা। জনসম্মূখেই চলছে লোড-আন লোড। যার তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকাবাসী। সরেজমিনে দেখা গেছে, ব্যবসায়ীরা বিভিন্ন আঞ্চলিক সড়ক ও কাঁচা-পাকা গ্রামীণ সড়কগুলোতে স্তুপ করে ফেলে রেখেছেন মুরগির বিষ্ঠা। কোথাও-কোথাও সড়কের পাশে বসতঘরের কাছেই দিনের পর দিন পড়ে …
Read More »অধ্যক্ষ আমিন উল আলম চৌধুরী গুরুতর অসুস্থ-হাসপাতালে ভর্তি
ফজলুর রহমান : তাড়াশের স্বনামধন্য শিক্ষাবিদ ও সাহিত্যিক, তাড়াশ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আমিন উল আলম চৌধুরী (৮০) স্ট্রোকে আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। পরিবার সূত্রে প্রকাশ, গত শনিবার ঘর থেকে বের হওয়ার সময় তিনি মেঝেতে পরে যান। অবশ্য পূর্বের দিন থেকেই তিনি জ্বরে ভুগছিলেন। তৎক্ষনাৎ তাকে সিরাজগঞ্জ মেডিনোভা হাসপাতালে নেওয়া হলে প্রাথমিকভাবে ডা. তাকে ব্রেন ও হার্ট ষ্ট্রোক আক্রান্ত …
Read More »তাড়াশে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
স্টাফ রিপোর্টার : তাড়াশ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গত সোমবার ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে বিতরণপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ। অন্যদের মধ্যে বক্তব্য দেন নব নির্বাচিত …
Read More »
চলনবিল বার্তা chalonbeelbarta.com