চলনবিল

তাড়াশে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

গোলাম মোস্তফা : তাড়াশে বন্যার পানিতে ডুবে গত বুধবার বিকেলে এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম মোহাম্মাদ আব্দুল্লাহ (৬)। সে উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের শ্রীকৃষœপুর গ্রামের হামজালার ছেলে। স্থানীয়রা জানান, ওই শিশুটি বাড়ির পাশের একটি কালভার্ট থেকে পানিতে পড়ে যায়। অনেক খুঁজে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

Read More »

তাড়াশে মহিলা সাংবাদিকের নানীর ইন্তেকাল

বিশেষ প্রতিনিধি : দৈনিক সময়ে আলো পত্রিকা ও ঢাকা টাইমস টুয়েন্টিফোর ডট কম এর তাড়াশ প্রতিনিধি শায়লা পারভীনের নানী সোনাভান (৯৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গত বুধবার (২৯ জুলাই) রাত ১২টার দিকে বার্ধক্যজনিত কারণে উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের বংকিরাট গ্রামে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৫ মেয়ে ও নাতি নাতনীসহ অসংখ্য গুনাগ্রাহী …

Read More »

ঈদ উপলক্ষে মাধাইনগর ইউনিয়নে ভিজিএফ’র চাল বিতরণ

লুৎফর রহমান : সিরাজগঞ্জের তাড়াশে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে মাধাইনগর ইউনিয়ন পরিষদ উদ্যোগে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে ওই চাল বিতরণ উদ্বোধন করেন মাধাইনগর ইউপি চেয়ারম্যান আবু হাসান মির্জা। তিনি বলেন, ১ হাজার ১৩৫টি দুস্থ পরিবারের মাঝে ঈদ উল আযহা উপলক্ষে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জনস্বাস্থ্য …

Read More »

তাড়াশে হস্তশিল্প ইপিজেড প্রতিষ্ঠার প্রচার কর্মসূচির উদ্বোধন

লুৎফর রহমান : সিরাজগঞ্জের তাড়াশে “হস্তশিল্প ইপিজেড প্রতিষ্ঠা” প্রচার কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে তাড়াশ উপজেলা নারী উন্নয়ন ফোরামের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে বেলুন উড়িয়ে ওই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি। এসময় উস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরামের সভানেত্রী প্রভাষক মর্জিনা ইসলাম, উপজেলা মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি এম এ …

Read More »

তাড়াশে পোনা মাছ নিধন দেখার কেই নেই

লুৎফর রহমান : সিরাজগঞ্জের তাড়াশে মশারি জাল ব্যবহার করে বিভিন্ন প্রজাতির মা মাছ ও পোনা নিধন চলছে। চলবিলের মধ্য দিয়ে প্রবাহিত গুমানী, আত্রাই, গুড়, করতোয়া, বড়াল, ভদ্রাবতীসহ বিভিন্ন নদ-নদী ও খাল-বিল এখন বর্ষার পানিতে টইটুম্বুর। বর্ষার পানি আসার সঙ্গে সঙ্গে মৎস্য ভা-ার খ্যাত দেশের অন্যতম এই বিলে দেশীয় প্রজাতির ডিমওয়ালা মা ও পোনা মাছ নিধনের মহোৎসব শুরু হয়েছে। সকাল থেকে …

Read More »

সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় পথচারীর মৃত্যু

উল্লাপাড়া প্রতিনিধি : সিরাজগঞ্জের কামারখন্দে বাসের ধাক্কায় সোলাইমান (৩০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। সে সিরাজগঞ্জ সদর উপজেলার জগতগাঁতী গ্রামের মৃত আব্দুল হাই শেখের ছেলে। গত বুধবার (২৯জুলাই) বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার ঝাঐল ওভার ব্রীজের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, দুপুরে পথচারী সোলাইমান সড়ক পার হওয়ার সময় …

Read More »

পানি কিছুটা কমলেও বেড়েছে বানভাসীদের দুর্দশা

ডাঃ আমজাদ হোসেন মিলন : সিরাজগঞ্জে যমুনার পানি কমতে শুরু করেছে। গত সন্ধ্যা ৬টার আপডেট অনুযায়ী, সিরাজগঞ্জ পয়েন্টে গত ২৪ ঘণ্টায় পানি ৭ সেন্টিমিটার কমেছে এবং কাজিপুর পয়েন্টে কমেছে ১১ সেন্টিমিটার। বর্তমানে সিরাজগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ৮১ সেন্টিমিটার এবং কাজিপুর পয়েন্টে বিপৎসীমার ৮৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী একেএম রফিকুল ইসলাম জানান, পানি কিছুটা কমলেও জেলার …

Read More »

শিক্ষক মসুদুর রহমানের ঈদ শুভেচ্ছা

সাঈদ সিদ্দিক : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নাটোরের গুরুদাসপুর উপজেলার ১১তম গ্রেড আন্দোলনের আহ্বায়ক মোঃ মাসুদুর রহমান মাসুদ শুভেচ্ছা জানিয়েছেন সারাদেশের শিক্ষক সমাজসহ সর্বস্তরের জনসাধারনকে। শুভেচ্ছায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা মুসলিম জাতির দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব। যা আত্মত্যাগ এবং আত্মশুদ্ধির নিদর্শন করে। তিনি পবিত্র এই দিনে সবাইকে নিয়ে মিলেমিশে গরীব দুঃখী মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহবান জানান। …

Read More »

গুরুদাসপুরে করোনাজয়ী সাংবাদিককে সংবর্ধনা

গুরুদাসপুর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে করোনা বিজয়ী বর্ষিয়ান সাংবাদিক আলী আক্কাছকে সংবর্ধনা দেওয়া হয়েছে। স্থানীয় দৈনিক দিবারাত্রী পত্রিকা পরিবার ও থানা পুলিশের যৌথ আয়োজনে ওই সংবর্ধনা দেওয়া হয়। এ উপলক্ষে দিবারাত্রী কার্যালয়ে তিন শতাধিক দরিদ্র পরিবারের মাঝে ন্যায্যমূল্যে টিসিবির পণ্য সামগ্রী বিতরণ করে মেসার্স আকাশ এন্টারপ্রাইজ। দিবারাত্রী পত্রিকার সম্পাদক অধ্যাপক আত্হার হোসেনের সভাপতিত্বে বুধবার বেলা ১১টায় পত্রিকার নিজস্ব ক্যাম্পাসে ওই সংবর্ধনা …

Read More »

নিয়োগ বিজ্ঞপ্তি (৩য় বার)

তাড়াশ মহিলা ডিগ্রি কলেজ তাড়াশ, সিরাজগঞ্জ সরকারী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক সৃষ্টপদে প্রভাষক ইংরেজী, অর্থনীতি, ইসলাম শিক্ষা, ফিন্যান্স এন্ড ব্যাংকিং একজন করে বিএসসিকোর্স ও বিষয় অধিভূক্তি সাপেক্ষে পদার্থ, রসায়ন, গণিত, উদ্ভদি, প্রাণি, কম্পিউটার, গার্হস্থ্য অর্থনীতি, পরিসংখ্যান, গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান দুইজন করে প্রভাষক নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় শিক্ষাসনদ, ছবি, ৫০০/- ব্যাংক ড্রাফট/অফিস রশিদের মাধ্যমে …

Read More »

Website Design, Developed & Hosted by ALL IT BD