ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়ায় দ্রুতগতির ইন্টারনেট ও নিরবচ্ছিন্ন গ্রাহকসেবা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করল নতুন ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ‘অলিভ ইন্টারনেট’।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর বিশিষ্ট ব্যবসায়ী রাজিউল হাসান বাবু স্বাগত বক্তব্য মধ্য দিয়ে তিনি বলেন, গ্রাহকদের সর্বোচ্চ মানের সেবা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করে বলেন, বর্তমান ডিজিটাল যুগে নিরবচ্ছিন্ন ও দ্রুতগতির ইন্টারনেট প্রতিটি মানুষের দৈনন্দিন কাজের অপরিহার্য অংশ। গ্রাহকদের চাহিদা ও সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ‘অলিভ ব্রডব্যান্ড ইন্টারনেট’ কাজ করে যাবে।অনুষ্ঠানে ‘অলিভ ব্রডব্যান্ড ইন্টারনেট’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা তৌহিদ হোসেন, কোম্পানির ম্যানেজিং পার্টনার মাসুম খান
প্রতিষ্ঠানের প্রযুক্তিগত দিকগুলো তুলে ধরেন। তাঁরা ইন্টারনেটের উচ্চগতি স্পিড, আধুনিক রাউটারের ব্যবহার, সংযোগের স্থায়িত্ব এবং তাৎক্ষণিক কাস্টমার সাপোর্ট বা গ্রাহকসেবা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকিউল আজম, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুব উল আলম (বাবলু),উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আব্দুল মতিন রাজু, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ, উপজেলা বিএনপি’র যুগ্ন আহ্বায়ক আবু হেনা মুস্তফা কামাল রেজা, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদ হোসেন, সাবেক কৃষক দলের সভাপতি হুমায়ূন আহমেদ, উপজেলা কৃষকদলের সভাপতি আখেরুজ্জামান মাসুম,বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আয়নুল হক , হানিফ বাবলু, হাসিবুর রহমান বাবলু প্রমুখ। বক্তারা ‘অলিভ ইন্টারনেট’-এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং এলাকার সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী মূল্যে মানসম্মত ইন্টারনেট সেবা নিশ্চিত করার আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, গ্রাহক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com