চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনার চাটমোহরে ধান মাড়াই করতে গিয়ে মেশিনে নিজের গামছা পেঁচিয়ে ওহাব মোল্লা (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষক উপজেলার মূলগ্রাম ইউনিয়নের খতবাড়ি গ্রামের বাদশা মোল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে খতবাড়ি লালন মোড়ে আঃ ওহাব ধান মাড়াই করার জন্য নিজের ধান মাড়াই মেশিন চালু করার সময় তার গলায় পেচানো গামছা মেশিনের ফিতার সাথে জড়িয়ে যায়। মেশিনের ফিতা থেকে গামছা ছাড়ানোর চেষ্টা করলে ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এব্যাপারে চাটমোহর মূলগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন জানান, নিজের জমির ধান মাড়াই করার জন্য মেশিন চালানোর সময় নিজেই পেঁচিয়ে যান। পরে মৃতদেহ উদ্ধার করা হয়।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com