oplus_1024

তাড়াশে পৌর বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালিত

Spread the love
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে পৌর বিএনপির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে সোমবার সকাল থেকেই পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্বরে সমবেত  হতে থাকেন। পরে পৌর বিএনপির নেতৃত্বে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে তাড়াশ উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক তপন কুমার গোস্বামী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা খন্দকার সেলিম জাহাঙ্গীর।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুবদল নেতা দুলাল হোসেন, আমিরুল ইসলাম, আমিন, রয়েল, পৌর কৃষক দলের আহ্বায়ক আজাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক আলমগীর, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার  সাইফুল ইসলাম, আবুল হোসেন, উপজেলা বিএনপি’র সাবেক প্রচার সম্পাদক রফিকুল ইসলাম তোতা,  উপজেলা  যুবদলের আহ্বায়ক এফ এম শাহ আলম, পৌর বিএনপির সদস্য সচিব খন্দকার আবদুল বারিক, উপজেলা কৃষকদলের সভাপতি গোপাল চন্দ্র ঘোষ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জয়নুল আবেদীন মাহবুব,বিএনপি নেতা আব্দুল হাকিমসহ পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ।
বক্তারা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ অবস্থান থেকে দেশের কল্যাণে কাজ করতে হবে। এ সময় তাঁরা দেশ ও জাতির উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।উল্লেখ্য, অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দরভাবে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাংগঠনিক সম্পাদক সোলায়মান হোসেন শিহাব।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD