এসআরবি-১২, সিরাজগঞ্জ কর্তৃক উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সম্পর্কে

Spread the love

 প্রেস বিজ্ঞপ্তি

 স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়াড়ি, মাদক ব্যবসায়ী, খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে এসআরবি নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

১।এরই ধারাবাহিকতায় গত ০১ নভেম্বর ২০২৬ তারিখে এসআরবি’র পৃষ্ঠপোষকতায় সিরাজগঞ্জ, পাবনা এবং রাজবাড়ী জেলার সর্বমোট ৬৫ জন চরমপন্থী আত্মসর্মপণ করে। আত্মসর্মণকৃত চরমপন্থীদের কাছ থেকে প্রাপ্ত তথ্য এবং নিজস্ব গোয়েন্দা তথ্যর ভিত্তিতে সিরাজগঞ্জ ও পাবনা জেলার বেশ কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করে দেশী-বিদেশী ১০৩টি আগ্নেয়াস্ত্র, ১১৩৬ রাউন্ড তাজা গুলি, ১৫টি ম্যাগাজিন এবং ৯৫টি দেশীয় অস্ত্রসহ ০৮টি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়।

অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের স্থান ঃ

১। সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানা।

২। সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানা।

৩। সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা।

৪। পাবনা জেলার সাঁথিয়া থানা।

৫। পাবনা জেলার আতাইকুলা থানা।

 

 

 

বিশেষ দ্রষ্টব্যঃ উপরোক্ত সংবাদ বিজ্ঞপ্তিটি ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াতে প্রদর্শনের জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।

 

 

 

স্বাক্ষরিত……………

কে, এম, এ, মামুন খান চিশতী

পুলিশ সুপার

মিডিয়া অফিসার

এসআরবি-১২, সিরাজগঞ্জ

10 Attachments  •  Scanned by Gmail

Add all to Drive

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD