নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে জোরপূর্বক এক বিধবা নারীর জমি দখল করে সেখানে থাকা ৪ টি ব্যবসায়িক প্রতিষ্ঠানে তালা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে। উপজেলার সদর ইউনিয়নের জালশুকা গ্রামের মোঃ মখলেছুর রহমানের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন একই গ্রামের মৃত মহসিন আলীর স্ত্রী নাজমা বেগম।
এ বিষয়ে থানায় অভিযোগ ও ঘরোয়া পরিবেশে সংবাদ সম্মেলনও করেছেন বিধবা নাজমা বেগম।নাজমা বেগম জানান, উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের জালশুকা বাজারে স্বামী মৃত মহসিন আলী প্রামাণিকের রেখে যাওয়া ৩৩ শতক জমি রয়েছে। সেখানে সড়কের পশ্চিম পাশে ৫টি দোকানঘর তৈরি করে ভাড়া দেওয়া হয়েছে। গত শনিবার সকালে আকস্মিক ওই ৫টি দোকান ঘরের মধ্যে ৪টিতে তালা মারে জালশুকা গ্রামের মাহবুর রহমান মবু ও আফজাল হোসেন সাবুর নেতৃত্বে মোখলেসুর রহমান সহ সঙ্গীয়রা। এসময় আশেপাশের দোকানীদের জানিয়ে যায় এখন থেকে এই দোকানঘরগুলোর মালিক মবু ও সাবু। মাসিক ভাড়া এখন থেকে তাদেরকেই দিতে হবে। পরবর্তীতে খবর পেয়ে আমি (নাজমা বেগম) দোকানঘরের কাছে গেলে মবু ও সাবু আমাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে এই দোকানঘরগুলোর কাছে না আসার জন্য হুমকি দেয়। পাশাপাশি আমার ছেলে বা আত্নীয় স্বজন কেউ এলে তাদেরকে মেরে লাশ গুম করার হুমকি দেয়।
দোকান মালিক মোঃ মমিন,শহিদুল ও ছাইফুল ইসলাম বলেন, জোর পূর্বক আমাদেরকে দোকানে তালা লাগাতে বাধ্য করা হয়েছে। আমরা বারবার বলা সত্ত্বেও দোকানে রাখা খাদ্যদ্রব্যগুলো বের করতে না দিয়ে নষ্ট করা হচ্ছে।আমরা সুরাহা চাই জমি কে পাবে সে বিষয় আমাদের না। তবে বিধবা নাজমা বেগমের কাছ থেকে আমরা দোকান ঘর ভাড়া নিয়েছি এবং নিয়মিত ভাড়া দেই।দোকানে জোরপূর্বক তালা দেওয়ার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মখলেছুর রহমান জানান, আমাদের সঠিক কাগজপত্রাদি থাকাসত্ত্বেও এতদিন দখল করতে পারিনি।
বিভিন্ন সময়ে আওয়ামীলীগের নেতাকর্মীরা তাদের পক্ষ নিয়ে বাধা দিয়েছে। আমাদেরকে নানা মিথ্যা মামলায় জড়িয়েছে। আমরা আজ জমি-জায়গা বুঝে পেয়েছি।এ বিষয়ে বড়াইগ্রাম থানার ওসি শফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। এটা জায়গা-জমির বিষয়, তবে তা নিরসনের জন্য উভয় পক্ষকে বলা হয়েছে।
2 Attachments • Scanned by Gmail
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com