কাজিপুরে ফুলঝুড়ি শিশু সুরক্ষা কমিউনিটি হাব আকস্মিক পরিদর্শন করলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা

Spread the love
স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ এবং শিশুদের অধিকার সুরক্ষায় পরিচালিত ফুলঝুড়ি শিশু সুরক্ষা কমিউনিটি হাব আকস্মিক পরিদর্শন করেছেন কাজিপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব চিত্রা রানী সাহা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় তিনি হাবটি পরিদর্শন করেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং ইউনিসেফ এর যৌথ বাস্তবায়নে পরিচালিত পিভিএইচপি (PVHP) প্রকল্পের আওতায় হাবটির কার্যক্রম পরিচালিত হচ্ছে।
পরিদর্শনকালে তিনি হাবের সার্বিক কার্যক্রম, শিশুদের অংশগ্রহণ এবং শিশু সুরক্ষাবিষয়ক সচেতনতামূলক উদ্যোগ সম্পর্কে খোঁজখবর নেন। তিনি বলেন নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা একটি গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব। পারিবারিক সহিংসতা, শারীরিক ও মানসিক নির্যাতন, যৌন হয়রানি, বাল্যবিবাহ এবং শিশুদের প্রতি অবহেলা তাদের স্বাভাবিক বিকাশ ও নিরাপদ জীবনযাপনের পথে বাধা সৃষ্টি করে। এসব সামাজিক সমস্যা প্রতিরোধে পরিবার, সমাজ, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে নারী ও শিশুদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং ঝুঁকিতে থাকা শিশুদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা জরুরি।
পিভিএইচপি প্রকল্পের আওতায় পরিচালিত ফুলঝুড়ি শিশু সুরক্ষা কমিউনিটি হাব শিশুদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, নিরাপদ পরিবেশে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি এবং শিশু সুরক্ষাবিষয়ক কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিশুদের অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারী ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী সংস্থা ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সমন্বয় জোরদার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং ইউনিসেফের যৌথ বাস্তবায়নে পরিচালিত পিভিএইচপি প্রকল্পের মাধ্যমে শিশু সুরক্ষা কার্যক্রমকে কমিউনিটি পর্যায়ে আরও কার্যকর করার সুযোগ সৃষ্টি হয়েছে। এ ধরনের উদ্যোগ শিশুদের নিজেদের অধিকার সম্পর্কে জানতে, নিরাপদ পরিবেশে বেড়ে উঠতে এবং সহিংসতা প্রতিরোধে সচেতন হতে সহায়তা করতে পারে। এসময় উপস্থিতি ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের অফিস সহকারী মো: বাবুল আক্তার, ফুলঝুরী শিশু সুরক্ষা হাবের কমিউনিটি ফ্যাসিলিটিটেটর কানিজ ফাতেমা ও মোছাঃ মায়া খাতুনসহ প্রায় ৩৫ জন শিশু শিক্ষার্থী।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD