উল্লাপাড়া থানার চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় ০৪ নং আসামি গ্রেফতার

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি  

 এসআরবি-১২, সিরাজগঞ্জ এবং এসআরবি-৫, সিপিসি-২, নাটোর এর যৌথ অভিযানে সিরাজগঞ্জ জেলার

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়াড়ি, মাদক ব্যবসায়ী, খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে এসআরবি নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

১।        এরই ধারাবাহিকতায় অধিনায়ক এসআরবি-১২, সিরাজগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় এবং আভিযানিক দলের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে অদ্য ২৭ নভেম্বর ২০২৬ খ্রিঃ রাত ০৩.০০ ঘটিকায় এসআরবি-১২’র সদর কোম্পানির একটি চৌকষ ও এসআরবি-৫, সিপিসি-২, নাটোর এর যৌথ আভিযানিক দল “নাটোর জেলার গুরুদাসপুর থানাধীন ৩নং কজিপুর ইউনিস্থ ০৮নং ওয়ার্ড দক্ষিণ পাড়া আসামির নিজ বসত বাড়ি হতে” একটি অভিযান পরিচালনা করে হত্যা মামলার এজাহার নামীয় ০৪নং আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার মামলা নং-২১, তারিখ-১১/১১/২০২৬, ধারা- পেনাল কোড-৩০২/৩৪।

২।  গ্রেফতারকৃত আসামি ১। মোঃ মুকুল (৩২), পিতা-মোঃ রাজ্জাক, সাং-কজিপুর, থানা-গুরুদাসপুর, জেলা-নাটোর।

৩। আসামিকে  সিরাজগঞ্জ জেলার উল্লপাড়া থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে ।

 

 

 

 

 

 

স্বাক্ষরিত……………

ধীমান কুমার মন্ডল

সহকারী পুলিশ সুপার

অপস্ অফিসার

এসআরবি-১২, সিরাজগঞ্জ।

7 Attachments  •  Scanned by Gmail

Add all to Drive

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD