উল্লাপাড়া থানার চাঞ্চল্যকর অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার ও ভিকটিম উদ্ধার  

Spread the love

 প্রেস বিজ্ঞপ্তি

 

এসআরবি-১২, সিরাজগঞ্জ এবং এসআরবি-১০, সিপিসি-৩, ফরিদপুর এর যৌথ অভিযানে 

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়াড়ি, মাদক ব্যবসায়ী, খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে এসআরবি নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

১। উল্লেখিত বর্র্ণনা মতে, ০১নং আসামী ভিকটিমের প্রাইভেট কোচিং সেন্টারের শিক্ষক। গত ০৪/১১/২০২৬ খ্রিঃ সকাল অনুমান ০৭.৪৫ ঘটিকায় ভিকটিম উল্লাপাড়া মডেল থানাধীন বালসাবাড়ী বাজারস্থ অধ্যায়ন একাডেমি নামক কোচিং সেন্টারের সামনে পৌছিলে উক্ত আসামী প্রলোভন দেখাইয়া অপহরণ পূর্বক অজ্ঞাতনামা মাইক্রোবাসে উঠাইয়া অজ্ঞাত স্থানে নিয়ে গিয়েছে। উক্ত ঘটনায় ভিকটিম এর বাবা বাদী হয়ে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। উল্লপাড়া থানার মামলা নং-১০, তারিখ-০৫-১১-২০২৬, ধারা নরী ও শিশু নির্যাতন দমন আইন-৭/৩০ ধারা।

২।        এরই ধারাবাহিকতায় অধিনায়ক এসআরবি-১২, সিরাজগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় এবং আভিযানিক দলের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে অদ্য ২৭ নভেম্বর ২০২৬ খ্রিঃ রাত ১২.০৫ ঘটিকায় এসআরবি-১২’র সদর কোম্পানির একটি চৌকষ ও এসআরবি-১০, সিপিসি-৩, ফরিদপুর এর যৌথ আভিযানিক দল “ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন বাখুন্ডা বাসস্ট্যান্ড হতে” একটি অভিযান পরিচালনা করে অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার ও “ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন টেপাখেলা বাজার এলাকা হতে” ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।

৩।  গ্রেফতারকৃত আসামি ১। মোঃ রাজিব হোসেন (৩৮) পিতা-আল মামুন, সাং-কাঠালতলা, থানা- উল্লাপাড়া, জেলা-সিরাজগঞ্জ।

৪। আসামিকে  সিরাজগঞ্জ জেলার উল্লপাড়া থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে ।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD