চলনবিলের জীব বৈচিত্র্য্ রক্ষায় সিরাজগঞ্জ পরিবেশ ও প্রকৃতির পাঠশালার  প্রচারনা

Spread the love
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
চলনবিল অঞ্চলে শীতকে সামনে রেখে দেশীয় প্রজাতির পাখি ও পরিযায়ী অতিথি পাখিতে ঠাসা। আর পািিখ নিধন বন্ধ, চলনবিলের শামুক, কচ্ছপসহ জলজ প্রাণির সুরক্ষা এবং প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় জনসচেতনতাও প্রয়োজন। এ জন্য সিরাজগঞ্জের তাড়াশ পৌর এলাকার সচেতনতামূলক প্রচারনা চালিয়েছে সিরাজগঞ্জ পরিবেশ ও প্রকৃতির পাঠশালা নামের সংগঠন।
মঙ্গল ও বুধবার সংগঠনের সেচ্ছাসেবীরা তাড়াশ পৌর এলাকার পাখির গ্রাম খ্যাত উলিপুর, বৃ- পাচান, খুটিগাছাসহ অনন্ত ১০- ১২ টি গ্রামে দিনভর সচেতনতামূলক প্রচারনা, লিফলেট বিতরন, উঠান বৈঠকসহ নানা প্রচারনামুলক কার্যক্রম চালায়।প্রচারনা কালে বক্তরা চলনবিলের অমূল্য সম্পদ প্রকৃতি ও জীব বৈচিত্র্য, জলজ প্রাণির সুরক্ষা সংরক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন।  একই সঙ্গে চলনবিলাঞ্চলে পাখি শিকার ও নিধনের ক্ষতিকর প্রভাব, অতিথি পাখির নিরাপদ আবাসস্থল নিশ্চিত করা, চলনবিলের শামুক নিধন বন্ধ এবং জলাভূমির প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের গুরুত্বও তুলে ধরেন।
বক্তরা আরো বলেন, চলনবিল শুধু একটি জলাভূমি নয়; এটি অসংখ্য দেশীয় পাখি, পরিযায়ী অতিথি পাখি, মাছ, শামুক, ঝিনুক, জলজ উদ্ভিদ ও নানা প্রানীর গুরুত্বপূর্ণ আবাসস্থল। এছাড়া শীত মৌসুমে বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখির আগমনে চলনবিলের প্রাণ- প্রকৃতি সতেজ হয়ে উঠে এবং সুন্দর্য বিকশিত হয়ে ওঠে। কিন্তু এক শ্রেণীর অসাধু শিকারী বিষটোপ, ফাঁদ, জাল পেতে নির্বিচারে পাখি শিকার, পাখির আবাসস্থল ধ্বংস করছে। এ জন্য চলনবিল অঞ্চলে জলাভূমি দূষণ, মা, পোনা মাছ নিধন, কচ্ছপ, শামুক, ঝিনুকসহ জলজ প্রাণী নিধনের কারণে এ অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য হুমকির মুখে পড়ছে। তা বন্ধ হওয়া জরুরী।সিরাজগঞ্জ পরিবেশ ও প্রকৃতির পাঠশালা নামের সংগঠন সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক মাহবুবুল ইসলাম পলাশের নেতৃত্বে সচেতনতামূলক প্রচারনায় অংশ নেন, তাড়াশের সিনিয়র সংবাদকর্মী অধ্যাপক শফিউল হক বাবলু, অধ্যাপক সনাতন দাশ, সেচ্ছাসেবী মেহজাবিন, সুলতান মাহমুদ, আবাদুস সামাদ, লুৎফর রহমানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ।

ᐧ
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD