ভাঙ্গুড়ায় নারী ফুটবল টুর্নামেন্টের প্রীতিম্যাচ অনুষ্ঠিত

Spread the love
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়ায় ঐতিহাসিক বড়ালব্রীজ খেলার মাঠে পৌর বিএনপির ৯নং ওয়ার্ডের আয়োজনে নারী ফুটবল টুর্নামেন্টের প্রীতিম্যাচ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় ভাঙ্গুড়া পৌরসভার বড়ালব্রিজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।প্রীতিম্যাচে অংশগ্রহণ করে দিনাজপুর প্রমিলা নারী ফুটবল একাডেমি ও নাটোর নর্থ বেঙ্গল সুপার নারী ফুটবল একাডেমি,
খেলায় সভাপতিত্ব করেন ভাঙ্গুড়া পৌর বিএনপির ৯ নম্বর ওয়ার্ড সভাপতি মো. আব্দুল মতিন, সার্বিক সহযোগিতায় ছিলেন,পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আবু নাঈম নাছির। খেলাটি পরিচালনা করেন বিএম ছানা উল্লাহ সহযোগি হিসাবে ছিলেন, মোঃ কবিরুজ্জামান কবির,ফজলুল হক।
খেলার উদ্বোধন করেন,ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মজিবুর রহমান,উদ্ভোধনের আগে বক্তব্য দেন,ভাঙ্গুড়া পৌর বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম বুরুজ।খেলায় আরো উপস্থিত ছিলেন,ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহব্বায়ক মোঃ নুর মোজাহিদ স্বপন,সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাকিউল আযম,উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক,বরাত আলী,আবু হেনা মোস্তফা কামাল রেজা,উপজেলা যুবদলের আহব্বায়ক মোঃ ফরিদুল ইসলাম ফরিদ,সাংবাদিক বৃন্দসহ বিএনপির বিভিন্ন দলের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।নারী ফুটবলের প্রসার ও খেলাধুলায় নারীদের অংশগ্রহণ উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
খেলায় ১-১ ড্র হওয়ায় দুই দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD