দশ বছরেও তাড়াশের তাড়াশ সদর ও নওগাঁ ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়নি পরিষদের নির্বাচন হয়নি

Spread the love
সীমানা জটিলতার নিরসন কবে হবে কেউ জানেনা

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
২০১৭ সালে ৩১ ডিসেম্বর চারটি ইউনিয়নের নয়টি ওর্য়াড অর্থাৎ ১৭.৫৩ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গঠিত হয় তাড়াশ “গ” শ্রেণির পৌরসভা। পৌরসভা গঠনকালে যে সকল ইউনিয়নের এলাকা অনন্তরভুক্ত করা হয় সেখানকার ব্যক্তিরা সীমানা নির্ধারণে সংক্ষুদ্ধ হন। সেই সঙ্গে সীমানা জটিলতা নিরোসনের জন্য ও প্রতিকার পেতে জনস্বার্থে বিজ্ঞ আদালতে মামলা করেন। আর ওই মামলা দায়ের কারণে ও তা নিস্পতি না হওয়ায় গত দশ বছরেও সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় তাড়াশ সদর ও নওগাঁ ইউনিয়নের ইউনিয়ন পরিষদের নির্বাচন আর হয়নি।
অবশ্য, তাড়াশ উপজেলা নির্বাচন অফিসার মো.গোলাম আজম জানান, নির্বাচন কমিশনের সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ঘোষিত রোড ম্যাপে ২০২৭ সালের ২৯ এপ্রিল তাড়াশ উপজেলার ছয়টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠানের কথা বলা হয়েছে। সেখানে সীমানা জটিলতায় বিজ্ঞ আদালতে মামলা থাকায় এবং মামলা নিস্পতি না হওয়ায় তাড়াশ সদর ও নওগাঁ ইউনিয়নের নির্বাচন বন্ধ রাখা হয়েছে। কবে নাগাদ সীমানা জটিলতার অবসান হবে এবং দশ বছর নির্বাচন না হওয়া দুটি ইউনিয়নে নির্বাচন হবে? এমন প্রশ্নে এ কর্মকর্তা বলেন, “জানা নেই”। বিষয়টি এখন বিঞ্জ আদালতের সিদ্ধান্ত।পাশাপশি দীর্ঘ সময় তাড়াশ সদর ও নওগাঁ ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় কোন রকমে জড়াতালী দিয়ে নির্বাচন না হওয়া ইউনিয়ন দুটির কার্যক্রম পরিচালনা হওয়ায় সেখানকার বাসিন্দারা কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হয়ে আসছেন এমনই ভাষ্য, বাঁশবাড়ীয়া গ্রামের বাসিন্দা তোজাম্মেল হোসেনের। তিনি আরো জানান, মুলতঃ তাঁদের নওগাঁ ইউনিয়ন চলছে সরকারী কর্মকর্তা বা প্রশাসক দিয়ে। আর একজন সরকারী কর্মকর্তা নিজের দপ্তর সামলিয়ে ইউনিয়ন পরিষদে কতটুকুই বা জনগনকে সময় দিতে পারেন। এ জন্য জনগনের স্বার্থে এখানে জনগনের জন প্রতিনিধি থাকা জরুরী। এ ছাড়া গত ৬- ৭ বছরেও তাড়াশ সদর ও নওগাঁ ইউনিয়ন পরিষদের সীমানা জটিলতার অবসান না হওয়াও দুঃখজনক। যা জরুরী ভিত্তিতে নিরসনের দাবী জানিয়েছেন, তাড়াশ সদর ইউনিয়নের শ্রী কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা মাখন চন্দ্র দাস।
উল্লেখ্য, নওগাঁ এবং তাড়াশ সদর এ সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ২৩ এপ্রিল। বর্তমানে নওগাঁ ইউনিয়ন এলাকায় মোট ভোটার রয়েছেন ২৩ হাজার ৭৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার, নারী ভোটার ১১ হাজার ৭৭০ জন এবং হিজরা ভোটার ০১ জন। তাড়াশ সদর ইউনিয়ন এলাকায় মোট ভোটার রয়েছেন ৭ হাজার ২৯৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ হাজার ৬৬৯, নারী ভোটার ৩ হাজার ৬২৫ জন। যারা ইউনিয়ন এলাকার সীমানা জটিলতার কারণে তাঁদের জন প্রতিনিধি নির্বাচনে আগামী ২৯ এপ্রিল তাড়াশ উপজেলার ছয়টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হলেও তাঁরা ভোটাধীকার প্রয়োগ করতে পারবেন না।
এ দিকে তাড়াশ উপজেলা বিএনপি‘র দলীয় সুত্রে জানা গেছে, তাড়াশ উপজেলার নওগাঁ ও তাড়াশ সদর ইউনিয়ন দুটিতে সীমানা জটিলতা নিয়ে মামলা থাকায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
অপর দিকে ২০২৭ সালের ২৯ এপ্রিল তাড়াশ উপজেলার ছয়টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠানের কথা বলা হয়েছে। সেখানে সীমানা জটিলতায় বিজ্ঞ আদালতে মামলা থাকায় এবং মামলা নিস্পতি না হওয়ায় তাড়াশ সদর ও নওগাঁ ইউনিয়নের নির্বাচন বন্ধ থাকায় অনেক জনপ্রতিনিধি নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক নেতা- কর্মী নির্বাচনের উৎসাহ হারিয়ে ফেলেছেন এমনটিই বলেন, নওগাঁ ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রত্যাশী বিএনপি নেতা জয়নুল আবেদীন মাহবুব। তিনি আরো বলেন, নির্বাচন না হওয়া ইউনিয়ন দুটিতে সেবা কার্যক্রম একেবারেই ভেঙ্গে পড়েছে। ইউনিয়নের বাসিন্দারা জনপ্রতিনিধি না পেয়ে ভোগান্তী পোহাচ্ছেন নানা কাজ- কর্মে। এটা নিরসনের জন্য জরুরী ভিত্তিতে সীমানা জটিলতার অবসান হওয়া দরকার বলে মন্তব্য করেন, তাড়াশ সদর ইউনিয়নের আরেক বাসিন্দা স্কুল শিক্ষক আফরোজা পারভীন।
দশ বছরেও তাড়াশ সদর ও নওগাঁ ইউনিয়নের ইউনিয়ন পরিষদের নির্বাচন বন্ধ থাকা প্রসঙ্গে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মো.সাইফুল ইসলাম সাইফ বলেন, আমি মাত্র কর্মস্থলে এসে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) অতিরিক্ত দায়িত্ব পেয়েছি। বিষয়টি আমার জানা নেই। আমি বিষয়টি জেনে পরে বিস্তারিত জানাতে পারবো।

ᐧ
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD