চাটমোহরে নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতিসহ আটক ৩

Spread the love
চাটমোহর (পাবনা) প্রতিনিধি  
পাবনার চাটমোহরে পৃথক অভিযানে উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ তিন ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত সোয়া ১০ টার দিকে উপজেলার হরিপুর ও গুনাইগাছা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি পৌর সদরের নারিকেলপাড়া মহল্লার আজিজুল হক খানের ছেলে হুমায়ূন কবির খান, গুনাইগাছা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও বড় শালিথা গ্রামের শাহাদত হোসেনের ছেলে রাসেল হোসেন ও ছাত্রলীগের সদস্য বড়শালিকা গ্রামের শফিকুল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, চাটমোহরে নাশকতার উদ্দেশে হরিপুর ও গুনাইগাছা এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান করছিল, এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এ সময় হরিপুর এলাকা উপজেলা ছাত্রলীগের সভাপতি থেকে হুমায়ুন কবিরকে এবং গুনাইগাছা এলাকা থেকে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল ও সদস্য রাশেদুল ইসলামকে আটক করা হয় ওসি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে। রোববার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD