প্রাথমিকের শতভাগ এবং মাধ্যমিকের ৪০ ভাগ বই পৌছেছে
আবুল কালাম আজাদ
সকল চ্যালেঞ্জ মোকাবেলা করেএবারে ২৪ ডিসেম্বর/২০২৬ বৃহস্পতিবারেই দেশব্যাপী অনুষ্ঠিত হবে আগামি ২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণের মধ্য দিয়ে শুরু হবে বই উতসব এবং ২০২৭ সালের জানুয়ারিতেই শতভাগ শিশুর হাতে বিনামূল্যের নতুন বই পৌঁছে যাবে।আর আগামী ২০২৭ শিক্ষাবর্ষের নতুন বই উতসবের জন্য শতভাগ প্রস্তত গুরুদাসপুর উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা বিভাগ ও বিদ্যালয়গুলো। এমনটাই জানা গেছে গুরুদাসপুর উপজেলা প্রাথমিক এবং মামাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয় সূত্রে।
এছাড়া ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাত পৌঁছে দেওয়ার সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।( তথ্যসূত্র- অনলাইন বাংলাট্রিবিউন৮/১১/২০২৬)।গুরুদাসপুর মডেল সরকারি পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ জাহাংগির আলম মিঠু মুঠো ফোনে জানান শিক্ষা মন্ত্রনালয়ের সিদ্ধান্ত মোতাবেক ২০২৬ শিক্ষাবর্ষের বার্ষিক পরিক্ষা চলতি নভেম্বর মাসের ১৯ তারিখ থেকে শুরু হয়ে ৩০ নভেম্বরের মধ্যে শেষ হবে। শিক্ষা মন্ত্রনালয়ের সিদ্ধান্ত মোতাবেক ২৪ ডিসেম্বরে পরিক্ষার ফলাফল ঘোষন এবং ২০২৭ শিক্ষা বর্ষের নতুন পাঠ্য বই বিতরণের মাধ্যমে বই উতসব উদযাপন করা হবে। পরিক্ষা গ্রহন রবং আগামি শক্ষাবর্ষের বই উতসবের জন্য আমরা প্রস্তুত।
উপজেলা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কর্মকর্তা মোঃ সেলিম আকতার মুঠো ফোনে জানান , ১৯ নভেম্বর বার্ষিক পরিক্ষা শুরু হবে। পরিক্ষা শেষে খাতা মূল্যায়ন করে ২৪ ডিসেম্বর ফলাফল ঘোষনা এবং বই বিতরণ উতসব উদযাপনের জন্য আমরা শতভাগ প্রস্তুত। তিনি জানান ইতিমধ্যি বই আসা শুরু হয়েছে। আশা করা হচ্ছে নভেম্বরের মধ্যেই শতভা বিনামূল্যের পাঠ্য বই পৌছে যাবে।উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ( ভারপ্রাপ্ত) মোঃ আওলাদ হোসেন জানান, ১ ডিসেম্বর থেক ১০ ডিসেম্বর প্রাথমিক বিদ্যালয় সমুহের ২০২৬ শিক্ষাবর্ষের পরিক্ষা অনুষ্ঠিত হবে।২৪ ডিসেম্বর পরিক্ষার ফলাফল এবং একই দিনে ২০২৭ শিক্ষা বর্ষের নতুন পাঠ্য বই বিতরন উতসব অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই প্রাথমিকের চাহিদার শতভাগ বই পাওয়া গেছে।
উপজেলা প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্যে জানা যায় ৩১ টি মাধ্যমিক,১৬ টি মাদরাসা,৯ টি এস এস সি কারিগরি ( ভোকেশনাল) ৯০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৩৫ টি কেজি স্কুলসহ মোট ১৮১ শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৫১,৪২৪ জন শিক্ষার্থীর সমপরিমান সেটের জন্য প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেনি পর্যন্ত ৪ লাখ ৮০০ খানা পাঠ্য বইয়ের চাহিদার বিপরীতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত গড়ে বই পাওয়া গেছে ৬৯ %। এর মধ্যে প্রাথমিকে ২৫ হাজার ৩২৪ শিক্ষার্থীর সম সেটের বিপরীতে শতভাগ বই পাওয়া গেছে। মাধ্যমিক পর্যায়ে ১২ হাজার ৮০০ শিক্ষার্থীর সম সেটের ১ লাখ ৬০হাজার ২৫০ খানা বইয়ের মধ্যে পাওয়া গেছে ৬৪ হাজার ৪৫০ খানা (৪০.২২%) । এবতেদায়ী পর্যায়ে ৫ হাজার ৭০০ শিক্ষার্থীর সম সেটের বিপরীতে ৪১ হাজার ৭০০ খানা বইয়ের মধ্যে পাওয়া গেছে ২৩ হাজার ৮০০ কানা (৫৭%)। দাখিল পর্যায়ে ২হাজার ৩৫০ শিক্ষার্থির সম স্টের বিপরীতে ৩২ হাজার ৩৫০ খানা বইয়ের মধ্যে পাওয়া গেছে ৬ হাজার ৭০০ খানা( ২০.৭১%) এবং এস এস সি কারগরি ( ভোকেশনাল) পর্যায়ে ৫ হাজার ২৫০ শিক্ষার্থীর সম সেটের বিপরীতে ৬০ হাজার ৮০০ খানা বইয়ের মধ্যে শতভাগ বই পাওয়া যায়নাই। তথ্যে জানা যাচ্ছে এ যাবত মাধ্যমিক, এবতেদায়ী, দাখিল এবং এস এস সি কারিগরি ( ভোকেশনাল) চার পর্যায়ে গড়ে ৩৯.৩১% বই এসেছে। অবশিষত বই নভেম্বরের মধ্যেই এসে যাবে বলে মাধ্যমিক শিক্ষা অফিসার জানাচ্ছেন।
#আবুল কালাম আজাদ, গুরুদাসপুর, নাটোর, ০১৭২৪ ০৮৪৯৭৩ # ১০/১১/২০২৬
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com