তাড়াশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

Spread the love
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।  আয়োজনের মধ্যে ছিল আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাংকন  প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন উক্ত  অনুষ্ঠানের আয়োজন করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হক। সভাপতিত্ব করেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান।
বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাবেক সভাপতি স ম আফসার  আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক এ টি এম আমিনুর রহমান টুটুল,উপজেলা সহকারী কমিশনার ভূমি সাইফুল ইসলাম সাইফ,  তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহমেদ,উপজেলা কৃষকদলের সভাপতি গোপাল চন্দ্র ঘোষ,  পৌর বিএনপির সদস্য সচিব খন্দকার আব্দুল বারিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা ডা.আশরাফুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরিফুল ইসলাম, তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাম জাফর প্রমুখ।বক্তাগণ বিপ্লব সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে দেশ গঠনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করেন এবং ঐক্যবদ্ধ ভাবে  দেশ পরিচালনায় মনোযোগী হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।পরে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং বিহঙ্গ সাংস্কৃতিক পরিষদের আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উল্লেখ্য সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন বিএনপি’র সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সোলায়মান হোসেন শিহাব।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD