ডাঃ আমজাদ হোসেন ,উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পৌর মূল শহরের বিভিন্ন সড়কের ধারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বৃহশ্পতিবার সকাল দশটা থেকে অবৈধ দোকানপাটগুলো একে একে উচ্ছেদ করা হয়। পৌর মূল শহরের ওভার ব্রীজ এলাকা থেকে গুলিস্থান মোড় এলাকা, পুরানো বাসষ্ট্যান্ড , ওভার ব্রীজের নীচের থানা মোড় সড়কের সাব রেজিস্টার অফিসের সামনে থেকে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দেওয়া হয়। প্রায় দুই ঘণ্টা ধরে উচ্ছেদ অভিযান কালে পৌর নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম ভুইয়া , পৌর স্যানিটারী ইনেস্পেক্টর আলী আহমেদ রতন, উপস্থিত ছিলেন। পৌর নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম ভুইয়া বলেন বিভিন্ন মালামালের একশোর কাছাকাছি দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।পৌর মূল শহরের মধ্যে অবৈধ দোকানপাট থাকলে তা উচ্ছেদ করে দেওয়া হবে। এটি চলমান বলে জানান। এদিকে উচ্ছেদকালে সাধারণ জনগনের অনেকেরই বলাবলি করেন কদিন পর থেকে দোকানপাট আবার বসবে না তো!
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com