গুরুদাসপুরে ব্যতিক্রমী মা সমাবেশ অনুষ্ঠিত

Spread the love

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী এক ‘মা সমাবেশ’। এ সমাবেশে ৩৫০ শিক্ষার্থীর ৩৫০ জন অভিভাবকই উপস্থিতি ছিলেন। যা প্রধান অতিথিসহ সবার নজর কাড়ে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টায় পৌর সদরের ৪৯ নং আনন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, শ্রেষ্ঠ প্রধান শিক্ষককে সম্মাননা প্রদান ও কোরআন শরীফ বিতরণ উপলক্ষে এই মা-অভিভাবকদের সমাবেশ অনুষ্ঠিত হয়।বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নাছির উদ্দিন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আওলাদ হোসেন, চলনবিল প্রেসক্লাবের সভাপতি এম এম আলী আক্কাছ, বিশিষ্ট দুই ব্যবসায়ী আলমগীর কবির রঞ্জু ও হামিদুর রহমান হামিদুল।কোরআন শিক্ষক মাওলানা জয়নাল আবেদীন বলেন, ‘বিদ্যালয়টিতে দশবছর ধরে কোরআন শিক্ষা দেওয়া হয়। ইতোমধ্যে দশটি ব্যাচে কোরআন শিক্ষা দেওয়া হয়েছে।’সহকারী শিক্ষিকা শাম্মী আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আফতাব উদ্দিনকে সম্মাননা, কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা প্রদানসহ পবিত্র কোরআন মাজিদ বিতরণ করা হয়। অনুষ্ঠানটির আয়োজন করে চাঁচকৈড় বাজারের ‘হামিদুল ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স’।

 

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD