শাহজাদপুরে পরিবর্তনের প্রশিক্ষণ পরিদর্শন

Spread the love

শাহজাদপুর প্রতিনিধি: গত ২৭ অক্টোবর সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নে মহিলা বিষয়ক অধিদপ্তরের সহায়তায় সহযোগী পার্টনার এনজিও পরিবর্তনের বাস্তবায়নে চলমান ভিডব্লিউবি কর্মসূচির উপকারভোগীী মহিলাদের “হিসাব শিক্ষা এবং ডিজিটাল আর্থিক সেবা বিষয়ক” প্রশিক্ষণ পরিদর্শন করেন বাংলাদেশে জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচির হেড অফ সোশ্যাল প্রোটেকশন মাসিং নেওয়ার ও প্রোগ্রাম পলিসি অফিসার সোশ্যাল প্রোটেকশন মোহাম্মদ মাহবুবুর রহমান,ঢাকাস্থ ইউএনডিপির প্রোজেক্ট ম্যানেজার আমিনুল ইসলাম, ইউএনডিপি ঢাকা এসএসপিএস প্রকল্পের এম এন্ড ই অফিসার মাহফুজুল বারী এবং রিসার্চ এসোসিয়েট সানজিদা সুলতানা, মহিলা বিষয়ক অধিদপ্তর ঢাকা এর সহকারী পরিচালক সাহানা আক্তার, সিরাজগঞ্জ জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কানিজ ফাতেমা, শাহজাদপুর উপজেলা মহিলা বিষযক কর্মকর্তা রূবিনা বেগম এবং এনডিপি সিরাজগঞ্জের উপপরিচালক কাজি পল। উক্ত প্রশিক্ষণ পরিচালনা করেন পরিবর্তনের পোরজনা ইউনিয়নের প্রশিক্ষক রোকসানা জামান কণিকা।পরে পরিদর্শন সম্পর্কে বিশ্ব খাদ্য কর্মসূচির মোহাম্মদ মাহবুবুর রহমান পরিবর্তনের উপপচিালক রোখসানা খাতুন রূপাকে হোয়টসঅ্যাপে লিখেন, “ এক কথায় অসাধারণ দেখেছি। সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ। আপনাদের আন্তরিক প্রচেষ্টা আমাদেরকে অনুপ্রাণিত করেছে”। উল্লেখ্য, পরিবর্তন মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগী সংস্থা হিসেবে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ২ বছর মেয়াদী ভিডব্লিউবি কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD