তাড়াশে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

Spread the love
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে  ইয়াবাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মাদক কারবারিরা হলেন, তাড়াশ পৌর এলাকার উত্তরবাধ মহল্লার মো. গোলাপ হোসেনের ছেলে মো. সেলিম রেজা (৩৫), একই মহল্লার মৃত হাছেন আলীর ছেলে মো. হাফিজুর রহমান (৩২) ও জাহাঙ্গীরগাতী দক্ষিণ পাড়ার মো. আহের আলী মুন্সির ছেলে মো. আসাদুল ইসলাম (২৯)।মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃত মাদক কারবারীদের আদালতে পাঠানো হয়েছে।তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমাম জাফর জানান, সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীকে তিনজনকে ১২ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের আদালতে পাঠানো হয়েছে।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD