তাড়াশে সুফলভোগীদের মাঝে ক্ষুদ্র ব্যাবসার মালামাল বিতরণ 

Spread the love
লুৎফর রহমান, তাড়াশ:
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক অনুদানে সিরাজগঞ্জের তাড়াশেসুফলভোগীদের মাঝে ক্ষুদ্র ব্যাবসার মালামাল বিতরণ করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে তাড়াশ উপজেলা পাবলিক লাইব্রেরি হলরুমে ক্ষুদ্র মালামাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার নুশরাত জাহান।
ক্ষুদ্র ব্যাবসার মালামাল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসরকারী উন্নয়ন সস্থা পরিবর্তনের সহ সভাপতি মো : আমিরুজ্জান।অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিবর্তন সংস্থার পরিচালক ও সাপ্তাহিক চলনবিল বার্তার সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু।উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল, উপজেলা কষি কর্মকার শমিষ্ঠা সেন গুপ্ত,  উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাফিজুল ইসলাম,পৌর বিএনপিরির সাবেক আহব্বায়ক তপন গোস্বামী, সদস্য সচিব আব্দুল বারিক খোন্দকার, শ্রমিক দলের সভাপতি সেলিম প্রধান, সাংবাদিক গোলাপ মোস্তফা,লুৎফর রহমান, এনজিও কর্মী ও সাবেক কাউন্সিলর রোকসানা রুপা প্রমুখ।সুফলভোগী ইদ্রিস আলী, রমজান আলী জানান, পরিবর্তনের অনুদান আমাদের ব্যবসাকে আরো প্রসারিত করবে। পরিবর্তনের উত্তরোত্তর সফলতা কামনা করছি। মালামাল পাওয়ায় আমাদের ব্যাবসার উন্নতি ঘটবে।
প্রধান অতিথির বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বলেন,এনজিও ফাউন্ডেশনের আর্থিক অনুদানে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং তাঁদের আত্মনির্ভরশীল করে তোলার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।দারিদ্র্য দূরীকরণ এবং মানুষের জীবনমান উন্নয়নের অন্যতম প্রধান উপায় হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি। শুধু আর্থিক সহায়তা প্রদান নয়, বরং মানুষকে এমনভাবে সক্ষম করে তোলা, যাতে তাঁরা নিজেরাই উপার্জন করে পরিবার পরিচালনা করতে পারেন—এটাই হওয়া উচিত আমাদের মূল লক্ষ্য।আজ যাঁরা ক্ষুদ্র ব্যবসার মালামাল পাচ্ছেন, তাঁদের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে—আপনারা এই সহায়তাকে যথাযথভাবে কাজে লাগাবেন। সততা, পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে ব্যবসা পরিচালনা করবেন। ব্যবসা থেকে অর্জিত আয়ের একটি অংশ সঞ্চয় করার চেষ্টা করবেন। আপনাদের এই ছোট উদ্যোগ একসময় বড় সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।সেই সাথে পরিবর্তন এনজিও র উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD