তাড়াশে ৩৬ তম  আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উদযাপন

Spread the love


হোসাইন আহমাদ, তাড়াশ পৌর প্রতিনিধি :
তাড়াশে পালিত হলো ৩৬ তম  আন্তর্জাতিক প্রবীণ দিবস বা International old person day ২০২৬ । গত ১ই  অক্টোবর বৃহস্পতিবার  সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও সমাজ সেবা  কার্যালয়ের উদ্যোগে  উপজেলা হলরুমে এ নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সভায় বক্তারা বলেন, প্রবীণ ব্যক্তিরা সমাজের সব চাইতে সম্মানিত ও  অভিজ্ঞ মানুষ । তাদের সম্মান করা , তাদের খোঁজ খবর নেওয়া , সেবা করা আমাদের সবার কর্তব্য। বাংলাদেশ সরকার দেশের প্রবীণ ব্যক্তিদের সেবার ব্রতে দীর্ঘদিন যাবত প্রবীণ ব্যক্তিদের বয়স্ক ভাতা , চিকিৎসা ভাতা  সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা   করে আসছে  যা চলমান থাকবে । আজকের এই প্রবীণ দিবসে আমরা  সকল প্রবীণ ব্যক্তিদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি । ”  সভায় উপজেলা নির্বাহী অফিসার জনাব নুসরাত জাহান , সমাজ সেবা অফিসার জনাব হাফিজুর রহমান, কৃষি অফিসার জনাব শর্মিষ্ঠা সেন গুপ্তা , কৃষি সম্প্রসারণ অফিসার জনাব হযরত আলী , মৎস্য অফিসার জনাব নাসির উদ্দিন,  যুব উন্নয়ন অফিসার জনাব  মো. তাইজুল ইসলাম       ,বেসরকারী এন জি ও সংস্থা ” পরিবর্তন ” এর প্রতিনিধি হোসাইন আহমেদ সহ  সমাজের বিভিন্ন পর্যায়ের প্রবীণ  ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD