Spread the love

তাড়াশে পুকুরে বিলীন হচ্ছে পাকা সড়ক
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ সিরাজগঞ্জের তাড়শে পাকা সড়ক পুকুরের পাড় বানিয়ে মাছ চাষ করায় শতাধিক পাকা সড়ক ভেঙে পুকুরে বিলীন হয়ে যাচ্ছে। ফলে সরকারের লাখ লাখ টাকা ক্ষতির পাশাপাশি জনসাধারনের চলাচলে দুর্ভোগ বেড়ে গেছে। উপজেলার বিভিন্ন সড়কে প্রায় ৮০ থেকে ৯০টি স্থান ইতিমধ্যেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছেন। এর পরও উপজেলা প্রকৌশলী বিভাগ নির্বিকার রয়েছে বলে এরাকাবাসী অভিযোগ করছেন।
তাড়াশ উপজেলা প্রকৌশলী অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার আটটি ইউনিয়নে চলাচলের জন্য সড়ক রয়েছে ৩০২টি। এর মধ্যে পাকা সড়ক রয়েছে ২১২ কিলোমিটার, আর বিট এইচবিবি সলিং সড়ক রয়েছে ৫০ কিলোমিটার, সিসি সড়ক রয়েছে ৩০ কিলোমিটার এবং কাঁচা সড়ক রয়েছে প্রায় ৩৮৭ কিলোমিটার। এ সব সড়কের সাথে রয়েছে ব্যক্তি মালিকাধীন শত শত পুকুর। সড়ক গুলোকে ব্যবহার করা হচ্ছে পুকুর পাড় হিসেবে।।
সরেজমিনে এলাকায় ঘুরে দেখা যায়, মাধাইনগর ইউনিয়নের ধাপ ওয়াশীন-কাস্তা আঞ্চলিক সড়কের জামাল সরকারের বাড়ির সামনে পাকা রাস্তা, ওয়াশীন জামে মসজিদ সংলগ্ন পাকা রাস্ত, তাড়াশ-বারুহাস সড়কের মিলনের বাড়ির পাশে পাকা রাস্তা, তাড়াশ-শশ্মান এলাকার পাকা রাস্তা, গুল্ট গ্রামের পাকা রাস্তা ভেঙে পুকুরের মধ্যে বিলীন হয়ে যাচ্ছে। এছাড়া তাড়াশ-কাউরাইল আঞ্চলিক সড়কের একাধিক স্থান পুকুরের কারনে ধ্বসে গেছে। ফলে ঝুঁকি নিয়ে চলাচল করছে এলাকাবাসী। আর সড়কের এ সকল ভাঙন রোধে প্রতি বছর বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্যালাসাইড তৈরি করতে হচ্ছে। ফলে প্রতি বছর সরকারের লাখ লাখ টাকা শুধু রাস্তা রক্ষায় ব্যয় হচ্ছে।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর তাড়াশ উপজেলা সভাপতি আব্দুর রাজ্জাক রাজু জানান, সংশ্লিষ্টদের অবহেলায় নিয়মনীতি উপেক্ষা করে রাস্তার ধারে অসংখ্য পুকুর খনন হওয়ায় পুকুরে বিলিন হচ্ছে পাকা সড়ক। বাড়ছে দুর্ঘটনা। হচ্ছে সরকারী অর্থের অপচয়। যা বন্ধ হওয়া প্রয়োজন।
এ প্রসঙ্গে উপজেলা প্রকৌশলী ফজলুর রহমান বলেন, মৎস্য চাষ প্রবন এলাকা তাড়াশ উপজেলায় প্রচুর পুকুর রয়েছে। রাস্তার নিকটবর্তী পুকুরগুলো রাস্তার জন্য বড় সমস্যা। তবে সংশ্লিষ্ট সকল মহলের সাথে কথা বলে সমস্যাটি সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD