গুরুদাসপুরে জেন্ডার ফোরামের এডভোকেসী সভা অনুষ্ঠিত

Spread the love

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.নাটোরের গুরুদাসপুরে নিডা সোসাইটিরআয়োজনে এবং এমএসএফ’রসহযোগিতায় নাগরিকতা এমপাওয়ার হার প্রকল্পের আওতায় উপজেলা জেন্ডার সমতাবিষয়ক ত্রৈমাসিক এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১৭ সেপ্টম্বর)উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা জেন্ডার সমতা ফোরামের সভাপতি রোকসানা আক্তার লিপি।সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আনিছুর রহমান, চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ, ফোরামের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান মজনু, নিডা সোসাইটির নির্বাহী পরিচালক জাহানারা বিউটি, প্রকল্প র্কর্মকর্তা মনির হোসেন ও উপজেলা ফেসিলিটেটর আলেয়া পারভীন।বক্তারা বলেন- বাল্যবিবাহ ও নারীনির্যাতনের ঘটনা গোপন না রেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ সমাজের সচেতন মানুষকে সাথে নিয়ে সংঘবদ্ধভাবে প্রতিবাদ করতে হবে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD