তাড়াশে দুই বছরের শিশুকে অপহরণের অভিযোগ, মায়ের সাহসিকতায় উদ্ধার

Spread the love
ভ্রাম্যমাণ  প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে মো. হাবিবুল্লাহ (২) নামে এক শিশুকে অপহরণের অভিযোগ উঠেছে। পরে শিশুটির মা কাজলী খাতুনের সাহসিকতায় তাকে উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার  (৪ সেপ্টেম্বর) আনুমানিক রাত ২টার দিকে তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের সদাকান্তপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে ভুক্তভোগী পরিবারের অভিযোগ।
ভুক্তভোগী পরিবারের দাবি, অভিযুক্ত মো. জাকারিয়া হোসেন ধারালো অস্ত্র দিয়ে দরজার কপাট খুলে শিশুটির মায়ের গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে শিশুটিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরবর্তীতে শিশুটির মা মোছা: কাজলী খাতুন অপহরনকারীর মুখে থাকা গামছা খুলে ফেললে  অপহরনকারীকে চিনতে পারেন এবং চিৎকার চেঁচামি করেন তার চিৎকার শুনে এলাকার লোকজন এগিয়ে আসেলে অপহরনকারী মো: জাকারিয়া ঘটনাস্থল  থেকে পালিয়ে যান।ঘটনার পর ভুক্তভোগী পরিবার তাড়াশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় শিশুটির অভিভাবক ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও সুষ্ঠু বিচার দাবি করেছেন।তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত মো. জাকারিয়া হোসেনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইমাম জাফর বলেন,এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD