উপজেলা প্রশাসন সবসময় পাশে রয়েছে

Spread the love
সোহাগ গহাসেন:  সাগরিকা দম্পতির মানবেতর জীবনযাপন” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পর তা প্রশাসনের নজরে আসে এবং সঙ্গে সঙ্গে অসহায় ওই দম্পতির পাশে এসে দাঁড়িয়েছেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান।খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত উদ্যোগ নিয়ে ওই বৃদ্ধ দম্পতির বাড়িতে খাদ্যসামগ্রী ও জরুরি সহায়তা পৌঁছে দেওয়া হয়।
​স্থানীয় সূত্রে জানা যায়, বয়সের ভারে ক্লান্ত এবং নিঃসন্তান এই দম্পতির কোনো উপার্জনের মাধ্যম না থাকায় দীর্ঘদিন ধরে খেয়ে না খেয়ে দিন কাটছিল তাদের।
​সাপ্তাহিক চলনবিল বার্তায় বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর তাড়াশ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হয়। প্রশাসনের এমন মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী।​এ সময় উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর, তাড়াশ উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সেলিম রেজা প্রধান,দেশীগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন মাসুদ, দেশীগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. বাবুল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।​এ বিষয়ে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বলেন, সংবাদমাধ্যমে অসহায় ওই দম্পতির মানবেতর জীবনের চিত্র দেখতে পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে তাদের খোঁজখবর নিয়েছি এবং প্রশাসনের পক্ষ থেকে সহায়তা পৌঁছে দিয়েছি। তাদের যেকোনো প্রয়োজনে উপজেলা প্রশাসন সবসময় পাশে রয়েছে।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD