কাজিপুরে পিভিএইচপি প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটিটেটর ও পিয়ারলিডারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

Spread the love
স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের কাজিপুরে পিভিএইচপি প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটিটেটর ও পিয়ার লিডারদের ২ দিনব্যাপী দ্ক্ষতা উন্নয়নমুলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বিআরডিবি প্রশিক্ষণ হলরুম, কাজিপুর, সিরাজগঞ্জে গত ২ও৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আনুষ্ঠিত প্রশিক্ষণ এর উদ্ভোধনী ও সমাপনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জনাব দিপংকর প্রামানিক।  এসময় প্রধান অতিথি চিত্রা রানী সাহা বলেন, কমিউনিটিতে শিশু ও নারীদের বিরুদ্ধে সকল প্রকার সহিংসতা, বাল্যবিবাহসহ কুসংস্কার কমিয়ে আনার  জন্য সকলকে একসাথে কাজ করতে হবে। সমাজের এসকল কু সংস্কার ও সহিংসতা প্রতিরোধে সরকার ও ইউনিসেফ এর যৌথ বাস্তবায়নাধীন পিভিএইচপি প্রকল্প বিরাট ভূমিকা রাখবে বলে বিশ্বাস করেন প্রধান অতিথি।  দুই দিনের এ প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে কমিউনিটি ফ্যাসিলিটিটেটর ও পিয়ারলিডারদের প্রশিক্ষণ প্রদান করেন পিভিএইচপি প্রকল্পের জেলা চাইল্ড রাইটস অফিসার জনাব ইলিয়াস আহমেদ ও কমিউনিটি হাব অর্গানাইজার মো: মনিরুল ইসলাম।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD