ভাঙ্গুড়ায় বোঝাই অটো বোরাকের ধাক্কায় রফিকুল নামের একজন নিহত 

Spread the love
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়ায় বেপরোয়া গতির বোঝাই অটো বোরাকের ধাক্কায় রফিকুল ইসলাম (৪৮) নামে এক কৃষক নিহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার খানমরিচ ইউনিয়নের পুকুরপাড় মোড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত রফিকুল ইসলাম উপজেলার খানমরিচ ইউনিয়নের কঠোবাড়িয়া গ্রামের মৃত রয়াজ সরকারের ছেলে।
স্থানীয়রা জানান,রফিকুল ইসলাম পুকুর পাড়ের একটি দোকান থেকে বাজার করে বাড়ির উদ্দেশ্যে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় নওগাঁ অভিমুখী একটি বোঝাই অটোবোরাক নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে রফিকুলকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।দুর্ঘটনার পর অটো বোরাকের চালক অটো বোরাকটি ঘটনাস্থলেরেখে কৌশলে পালিয়ে যান। খবর পেয়ে ভাঙ্গুড়া থানা পুলিশ ঘটনাস্থলে যায়।ভাঙ্গুড়া থানার তদন্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD