বর্ষা এলো
মাসুদ রানা
বর্ষা এলো বছর ঘুরে
বৃষ্টি নিয়ে সাথে,
সকাল সন্ধ্যা বৃষ্টি নামে
বৃষ্টি নামে রাতে।
কদম ফুলের মিষ্টি সুবাস
মেঘের ভেলায় ভাসে,
নীল আকাশে সাদা মেঘে
উড়ে উড়ে হাসে।
টাপুর টুপুর বৃষ্টি নামে
টিনের চালের ঘরে,
ভালো লাগে বৃষ্টিভেজা
পুকুর জলের তরে।
বিলের জলে ফুটে থাকে
শাপলা ফুলের মেলা,
বর্ষাকালে নীল আকাশে
কালো মেঘের ভেলা।
কদম ফুলের ঘ্রাণে আসে
পাখপাখালির মেলা,
বিলের জলে ডাহুক, বগের
খেলে নানান খেলা।
ইরাক প্রবাসী
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com