ভাঙ্গুড়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত  

Spread the love
ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনাসভা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনাসভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন জাহান, থানার ওসি (তদন্ত) আরিফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুজ্জামান,
ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুবুল আলম বাবলু,উপজেলা জামায়াতের আমির মাওলানা মহির উদ্দিন,  ইউপি চেয়ারম্যান সুলতানা জাহান বকুল, আহত জুলাইযোদ্ধা ইমরান হোসেন, আপেল আহমেদ সজীব  প্রমুখ।সভায় বক্তারা বলেন, জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের
কারণে দেশ আজ স্বৈরাচার মুক্ত হয়েছে। মানুষ এখন স্বাধীনভাবে জীবন যাপন করতে পারছে। জাতি জুলাই যোদ্ধাদের এ অবদান চিরদিন স্মরণে রাখবে ।পরে বাদ যোহর উপজেলা মডেল মসজিদে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। মসজিদের খতিব হাফেজ মাওলানা আমিনুল ইসলাম মিয়াজী দোয়া পরিচালনা করেন।

ছবি ক্যাপশন: জুলাই শহীদ দিবসে বক্তব্য রাখেন মো. আরিফুজ্জামান।
মাসুদ হাসান
ভাঙ্গুড়া, পাবনা।
১৬ জুলাই ২০২৬
০১৭১১৪৭৯৯৭৭
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD