জামায়াতে ইসলামীর ভাঙ্গুড়া শাখার উদ্যোগে ১১ দলীয় জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত 

Spread the love
ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থান দিবস–২০২৬ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাঙ্গুড়া উপজেলা শাখার উদ্যোগে ১১ দলীয় জোটের ব্যানারে পাবনার ভাঙ্গুড়ায় গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় ভাঙ্গুড়া সিএনজি স্ট্যান্ড (গোল চত্বর) থেকে কর্মসূচি শুরু করে। পরে একটি গণমিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় গোল চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।সমাবেশে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিবসটির তাৎপর্য তুলে ধরেন। এ সময় তারা দেশের সমসাময়িক বিভিন্ন রাজনৈতিক ও জাতীয় বিষয়েও বক্তব্য দেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভাঙ্গুড়া উপজেলা আমীর ডাঃ মাওলানা মহির উদ্দীন,জামায়াতে ইসলামী মনোনীত ভাঙ্গুড়া পৌরসভার মেয়র প্রার্থী আলহাজ্ব হাফিজ উদ্দিন বাহার,উপজেলা চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ আহমেদ হালিম মাযাহার নূর, উপজেলা নায়েবে আমীর মাওলানা মজিবর রহমান প্রমূখ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাঙ্গুড়া উপজেলা শাখার যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আব্দুল সাদিক।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD