সিরাজগঞ্জে নৌযান শুমারি ২০২৬,অংশীজনদের নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

Spread the love
মোঃ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :
“নৌযান শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্য কে সামনে রেখে সিরাজগঞ্জে নৌযান শুমারি জেলা পর্যায়ে নৌযান সংশ্লিষ্ট অংশীজনদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) সকাল সোয়া ১০টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এ, কে, শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নৌযান মালিক সমিতির প্রতিনিধি, মৎস্যজীবী সমিতির সদস্য এবং সংশ্লিষ্ট অংশীজনেরা অংশ নেন।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এবং নৌযান খাতের উন্নয়নমূলক ভিডিও চিত্র উপস্থাপন করেন সিরাজগঞ্জ জেলা পরিসংখ্যান কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক, মাহমুদা খাতুন।সভায় সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম।এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়, সিরাজগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ, জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খান, কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত  ছিলেন । সভায় বক্তারা নৌযান শুমারির গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের নৌযান ও নৌযান-নির্ভর জনগোষ্ঠীর সঠিক তথ্য সংগ্রহের মাধ্যমে নৌযান খাতের পরিকল্পিত উন্নয়ন, নীতিনির্ধারণ এবং সরকারি সুযোগ-সুবিধা প্রদানে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে। এজন্য শুমারি কার্যক্রমে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এস এম মোখলেসুর রহমান,কামারখন্দ উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আহমেদ আব্দুল্লাহ,সিরাজগঞ্জ সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মুবিন,তাড়াশ উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃশরিফুল ইসলাম প্রমুখ। এ ছাড়াও  জেলা মৎস্যজীবী সমিতি, নৌযান মালিক সমিতির প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রায়গঞ্জ উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন। নদীমাতৃক বাংলাদেশে নৌ পরিবহন খাতের সঠিক পরিসংখ্যানের অভাব দূর করতে নৌযান শুমারি ২০২৬ একটি মৌলিক ভিত্তি হিসেবে কাজ করবে। এই শুমারির ফলে, নৌপথে মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা বৃদ্ধি তথা নৌ চলাচলের ক্ষেত্রে সার্বিক শৃঙ্খলা বৃদ্ধি করতে সহায়তা করবে এই নৌ শুমারি।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD