আব্দুল কুদ্দুস তালুকদার – বিশিষ্ট গবেষক, সমাজ বিজ্ঞানী ও বহু গ্রন্থ প্রণেতা খুলনার উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষন ইনষ্টিটিউটের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ডঃ খ, ম, রেজাউল করিমের লেখা বই রায়গঞ্জ : ইতিহাস সমাজ ও সংস্কৃতির ২য় সংস্করন প্রকাশ উপলক্ষ্যে এক মতবিনিময় সভা গত বৃহস্পতিবার সকাল দশটায় ভূয়াঁগাতী উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয় স্কুলের প্রধান শিক্ষক আলহাজ্ব মনিরুজ্জামানের সভাপতিত্বে। সভায় মূল আলোচক ছিলেন লেখক নিজেই। আলোচনায় অন্যান্যের মাঝে অংশ নেন বেগম নুরুন্নাহার তর্কবাগীশ কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ফজলুল হক খান, একই কলেজের সহকারী অধ্যাপক ইকবাল হোসেন, দৈনিক প্রথম আলো রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি সহকারী অধ্যাপক সাজেদুল আলম, অবসর প্রাপ্ত সহকারী অধ্যাপক শংকর কুমার দাস, ভূয়াঁগাতী হাইস্কুল শিক্ষক দীলিপ কুমার সিংহ, শিক্ষক আবুল কালাম সামসুদ্দিন, ফিরোজ আহমেদ, আমির হোসেন, আজিজুল ইসলাম, রাজু আহমেদ প্রমূখ। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন বিশিষ্ট গবেষক ও বহু গ্রন্থ প্রণেতা উজ্জ্বল কুমার মাহাতো। অনুষ্ঠান আয়োজনে ছিলেন দৈনিক প্রথম আলো বন্ধুসভা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ।
Exif_JPEG_420
চলনবিল বার্তা chalonbeelbarta.com