তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ সিরাজগঞ্জের তাড়াশে তানিয়া খাতুন (২২) নামের এক গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী শাহপরানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোরে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের বিষমডাঙ্গা গ্রামে। ঘটনার পর থেকেই স্বামী শাহপরান পলাতক রয়েছেন।
নিহত তানিয়ার বাবা সোরহাব আলীর অভিযোগ তার ঘরজামাতা শাহপরান বিয়ের পর থেকে অর্থাৎ ৫ বছর ধরেই তানিয়াকে পারিবারিক কলহের কারনে অত্যাচার করে আসছে। এরই জের ধরে সোমবার রাতেও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এ কারনেই শাহপরান তার মেয়েকে পিিটয়ে হত্যা করে পালিয়ে গেছে। আর মঙ্গলবার ভোরে শয়ন কক্ষে তারা মেয়ের লাশ পেয়েছে।এ বিষয়ে তাড়াশ থানার ওসি হাবিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকা-। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে ।
চলনবিল বার্তা chalonbeelbarta.com