ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়ন শাখা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে বিভিন্ন পদে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার। তিনি তার বক্তব্যে বলেন, “ভাঙ্গুড়ায় সুষ্ঠু নির্বাচন বিএনপির দ্বারাই সম্ভব। বিএনপি সব সময় গণতন্ত্র, ভোটাধিকার ও অংশগ্রহণমূলক রাজনীতিতে বিশ্বাস করে।”
অনুষ্ঠানের উদ্বোধন করেন,ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহব্বায়ক নূর মুজাহিদ স্বপন। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক।সম্মেলনের সভাপতিত্ব করেন,খানমরিচ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম শহীদ।
নির্বাচনের ফলাফল :সভাপতি পদে : মোঃ আবুল কালাম আজাদ — ২৫৫ ভোট,মোঃ শহিদুল ইসলাম শহীদ — ১৯২ ভোট,সাধারণ সম্পাদক পদে : মোঃ আতাউর রহমান খোকন — ৩১৪ ভোট,মোঃ আতাউর রহমান আতা — ১০৮ ভোট,সাংগঠনিক সম্পাদক পদে :মোঃ আবু তাহের — ১০৮ ভোট,মোহাম্মদ আলী খান — ৯৭ ভোট
নির্বাচনে বিজয়ী প্রার্থীদের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান এবং আনন্দ প্রকাশ করেন। সম্মেলনে উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূলকে ঐক্যবদ্ধ রাখা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন জোরদার করার আহ্বান জানান।শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্মেলনে ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা সম্পন্ন হওয়ায়,উপস্থিত নেতাকর্মীরা সন্তোষ প্রকাশ করেন।

চলনবিল বার্তা chalonbeelbarta.com