জ্বালানী নিয়ে বিড়ম্বনা, আর না-আর না
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
জ্বালানী নিয়ে বিড়ম্বনা, আর না-আর না। চীনের বিখ্যাত ইয়াদিয়া কোম্পানীর ইলেকট্রিক বা চার্জার বাইক এখন পাওয়া যাচ্ছে গুরুদাসপুরে। শহরের চাঁচকৈড় হরিবাসরের পশ্চিতে ডা. ঈমান আলী মার্কেটে উদ্বোধন হলো লিয়ানা মটর শো-রুম।
বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে শোরুমের উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী মো. শাহজাহান আলী। এসময় শোরুমের মালিক মো. মেছের আলী, প্রফেসর হাসেম আলী, চলনবিল প্রেসক্লাব সভাপতি আলী আক্কাছ ও কন্টেন্ট ক্রিয়েটর রবিউল করিম ওরফে বাংলা বাবু উপস্থিত ছিলেন।শোরুমের পরিচালক মো. সোহেল রানা জানান, ইয়াদিয়া চীনা কোম্পানীর বিভিন্ন মডেলের ইজি মটর বাইক সাশ্রয়মূল্যে লিয়ানা মটর শো-রুমে পাওয়া যাচ্ছে। দুই টাকার চার্জে ২০ কিলোমিটার পথ চলবে এসব বাইক।
চলনবিল বার্তা chalonbeelbarta.com