চলনবিলে  টুরিস্ট পুলিশ ক্যাম্প স্থাপনের সুপারিশ

Spread the love
 আবুল কালাম আজাদ:
চলনবিল এখন সবসময়ের জন্যই দেশের অন্যতম পর্যটকদের দর্শনীয় স্থান হিসেবে দিন দিন গুরুত্ব পাচ্ছে। সুযোগ পেলেই দেশ-বিদেশ থেকে প্রতিদিন নানা বয়সের নারী-পুরুষ্‌ ছুটে আসেন ঐতিহাসিক বিস্তৃত সমুদ্রসম চলনবিলের উত্তাল ঢেউ,বিশুদ্ধ বায়ু, মাছ-পাখি, সরিষার হলুদ ফুলের সমুদ্র, ধানের শিষের ঢেউ  দর্শনে।
তাই টুরিষ্টদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতের লক্ষ্যে গুরুদাসপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে  চলনবিলের নাটোরের গুরুদাসপুর উপজেলার চলনবিলের বিলশা পর্যটন এলাকাকে নিরাপদ, পরিচ্ছন্ন ও দর্শনার্থীবান্ধব হিসেবে গড়ে তুলতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ ও সুপারিশ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে একটি স্থায়ী টুরিস্ট পুলিশ ক্যাম্প স্থাপন এবং যেকোনো জরুরি উদ্ধারকাজ ও দ্রুত টহলের জন্য  স্পিডবোটের ব্যবস্থা করার প্রস্তাব মাসিক আইনশৃঙ্খলা সভায় বিশেষ গুরুত্ব পেয়েছে।
উপজেলা পরিষদ সভাকক্ষে ২০ জুলাই সোমবার বেলা সাড়ে ১১টায়  আয়োজিত মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজ।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজের সভাপতিত্বে  উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল আলম, চলনবিল প্রেসক্লাবের সভাপতি এম এম আলী আককাছ, ইনডিপেনডেন্ট প্রেসক্লাবের সভাপতি আব্দুস সালাম প্রমুখ।সভায় চলনবিলের ঐতিহ্যবাহী বিলশা পর্যটন এলাকাকে কেন্দ্র করে উচ্চশব্দে সাউন্ড সিস্টেম বাজানো নিয়ন্ত্রণ, রাত্রিকালীন নিরাপত্তার জন্য সোলার লাইটিং স্থাপন, দর্শনার্থীদের বসার জায়গার আধুনিকায়ন এবং পরিবেশ দূষণ রোধে প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য যত্রতত্র ফেলা বন্ধের বিষয়ে জোর দেওয়া হয়।
উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে  বক্তারা এই সুপারিশমালা নিয়ে বিস্তারিত আলোচনায়  চলনবিলের সৌন্দর্য্য দর্শনে দিন দিন পর্যটকদের আগমন বেড়ে যাওয়ায় দর্শনার্থীদের  সার্বক্ষণিক নিরাপত্তা ও  আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিলশা এলাকায় একটি টুরিস্ট পুলিশ ক্যাম্প স্থাপন এবং দ্রুত উদ্ধার ও প্রাথমিক চিকিতসা  সেবার জন্য চিকিতসা কেন্দ্র স্থাপন, মিনি এম্বুলেন্স , চিকিতসক ,প্রশিক্ষনপ্রাপ্ত ডুবুরি/ সাতারু, লাইফ জ্যাকেট  এবং  স্পিডবোটের কোনো বিকল্প নেই। আইন-শৃঙ্খলা কমিটির পক্ষ থেকে এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরে দ্রুত আবেদন পাঠানোর প্রস্তাব করেন ।
 সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কে. এম. রাফিউল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রতন চন্দ্র সাহা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আক্তারসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা।এছাড়াও সভায় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত থেকে চলনবিলের সার্বিক উন্নয়নে নিজেদের মতামত তুলে ধরেন।।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD