বিশ্বকাপঃ বিবেকহীন উন্মাদনা !

                আবদুর রাজ্জাক রাজু
 বিশ্বকাপ মানে দুনিয়া কাঁপানো বিনোদনের জ্বর
সেটা হতেই পারে আমোদ -ফুর্তির ষোল কলার উৎসব
আনন্দের ঝড় -উল্লাসের জোয়ার বইতেই পারে ।
কিন্ত শত শত হাজার লক্ষ ফুট পতাকা তৈরী
এর সামগ্রীক পরিমাণটা কত লক্ষ কোটি ফুট দীর্ঘ
হরেক রকম জার্সি ,টি -শার্ট, ব্যানার -ফেস্টুন ,ক্যাপ ইত্যাকার
সেসব কত লক্ষ কোটি উৎপাদন ও প্রদর্শন
আরো আছে অগণিত গরু – মহিষ ,উট -খাসি.মেরে
অবারিত ভূড়ি ভোজের অন্তহীন আয়োজন সাড়া দেশ জুড়ে
সব মিলে সুবিশাল অর্থযজ্ঞের অংকটা কত সীমাহীন
এটা কি শুধুই বল্গাহীন প্রমোদ বিলাসিতা
অন্য কথায় চরম অপব্যয় ,নির্মম অপচয় নয় কি ?
এই যে বর্তমান জাতীয় -বৈশ্বিক অর্থনৈতিক সংকট
এই যে লাগামহীন মূল্য স্ফীতি  – দুর্ভিক্ষের পদধ্বনি
এই যে নাভিশ্বাস বাজার পরিস্থিতি,বিশ্ব অর্থনীতি
এই যে অস্থিতিশীল জীবন-জীবিকার কষ্ট-বিরম্বনা
একটা করুণ ক্রান্তিকাল অতিক্রম করছে গোটা বিশ্ব
তবুও রাশি রাশি টাকা ঢেলে আমাদের মত অনুন্নত দেশে
এ ধরনের নিয়ন্ত্রণহীন আবেগ উচ্ছাসের বন্যা বড় বেশী বেমানান
যা দিয়ে বিশেষত দুঃস্থ মানবতার সেবা , কল্যাণে ও উন্নয়নে
কত কিছু করা যেতে পারত ,অবদান রাখত  ।
এছাড়া কত কত কর্ম দিবস, বিনিদ্র রাতের প্রহর
শ্রম , চিন্তা ,মেধা ,শক্তি ,সামর্থ ক্ষয় করে
কখনো  এমনকি দ্বন্দ্ব মারামারি হানাহানিতে লিপ্ত
জয় পরাজয়ের রেশ ধরে -এটা কি কেবলই
খেলা দেখার নামে প্রবৃত্তির মজা উপভোগ করা
না কি বিবেকহীন খামখেয়ালী পাগলামী উন্মাদনা ।
তাহলেই সেই ব্যাঙ ও শিশুদের গল্প স্মরণযোগ্যঃ
তোমাদের জন্য যা খেলা
আমাদের জন্য তা মরণতুল্য !