তাড়াশে চলনবিল বার্তার প্রতিষ্ঠাবার্ষিকী

Spread the love

বিশেষ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে সাপ্তাহিক চলনবিল বার্তা পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। আজ ৯ জুলাই ২০২৬ বৃহস্পতিবার উপজেলা পাবলিক লাইব্রেরী হলরুমে ড. খায়রুজ্জামান মুননুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান।
‎এ সময় উপস্থিত ছিলেন ‎তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান, কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেনগুপ্ত প্রমুখ।অনুষ্ঠানটি যৌথ সঞ্চালনা করেন সাপ্তাহিক চলনবিল বার্তার সম্পাদক আবদুর রাজ্জাক রাজু ও নির্বাহী সম্পাদক গোলাম মোস্তফা। আলোচনা শেষে কেক কর্তন, প্রেস কার্ড, স্টিকার ও চলনবিল বার্তার বিশেষ সংখ্যা বিতরণ করা হয়।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD